Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পাক অধিকৃত কাশ্মীর নিয়ে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে প্রবল বিতর্ক। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারের প্রকাশ্য সমালোচনায় পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি(POK Bilawal)। ঘটনাকে শাসক জোটের ভিতরে বাড়তে থাকা মতপার্থক্যের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
শাহবাজ সরকারকে বিলাওয়ালের তোপ (POK Bilawal)
পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য রাখতে গিয়ে বিলাওয়াল বলেন, কাশ্মীরের মতো সংবেদনশীল জাতীয় ইস্যুতে মন্তব্য করার সময় মন্ত্রীদের আরও সতর্ক হওয়া উচিত। তিনি সরাসরি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে উদ্দেশ্য করে বলেন, তাঁর মন্ত্রিসভার সদস্যদের এমন মন্তব্য থেকে বিরত রাখতে হবে যা বিভ্রান্তি সৃষ্টি করে।
বিলাওয়াল বলেন, “আপনার মন্ত্রীদের নিয়ন্ত্রণ করুন।” খাজা আসিফের সাম্প্রতিক মন্তব্যের জেরেই তিনি এই মন্তব্য করেন।
শুধু এই বিতর্ক নয়, বিলাওয়াল সরকারের বৃহত্তর রাজনৈতিক কৌশল নিয়েও প্রশ্ন তোলেন। তিনি পিওকে নিয়ে সরকারের তথাকথিত “হাইব্রিড শাসনব্যবস্থা”র সমালোচনা করে বলেন, রাজনৈতিক সমস্যার সমাধান প্রশাসনিক পদক্ষেপে নয়, সংলাপের মাধ্যমে হওয়া উচিত। তাঁর মতে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও বেশি যোগাযোগ ও সহযোগিতা প্রয়োজন।
তবে একই সঙ্গে তিনি দাবি করেন, কিছু শক্তি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে দুর্বল করার চেষ্টা করছে। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে নির্বাচিত প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকেও শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বিলাওয়াল স্থানীয় সরকার নির্বাচন নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, সিন্ধুতে স্থানীয় সরকার নিয়ে আলোচনা হলেও পাঞ্জাব ও ইসলামাবাদে এখনও কেন নির্বাচন হয়নি। পাশাপাশি, স্থানীয় সরকার ইস্যুতে আপত্তি থাকলে জোটসঙ্গী এমকিউএম-পাকিস্তানকে কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়ার চ্যালেঞ্জও জানান(POK Bilawal)।
আরও পড়ুন: US Student Visa: মার্কিন ছাত্র ভিসায় বড় পরিবর্তনের প্রস্তাব, ভারতীয়দের উপর কী প্রভাব?
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পিওকে-তে মূল্যবৃদ্ধি, অর্থনৈতিক সংকট ও অধিক রাজনৈতিক অধিকারের দাবিতে বিক্ষোভ চলছে। এই প্রেক্ষাপটে খাজা আসিফের একটি মন্তব্য যেখানে তিনি বিক্ষোভকারীদের উদ্দেশে নাকি বলেছিলেন, “তোমরা কাশ্মীরি নও” ব্যাপক বিতর্কের জন্ম দেয়(POK Bilawal)। বিরোধীদের অভিযোগ, জনগণের উদ্বেগের সমাধান না করে প্রতিরক্ষামন্ত্রী তাদের অনুভূতিকে খাটো করেছেন।



