Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: তৃণমূল সরকারের আমলে বাংলাদেশ থেকে এসে পয়সার বিনিময় ভোটার কার্ড তৈরি (Bangladesh Border)। শুধু ভোটার কার্ড তৈরি নয় , ভোটার কার্ডে নিজের নাম পাল্টে ফেলে রফিক থেকে হয়ে গেলেন সিরাজ। ঘটনা অদ্ভুত শুনতে লাগল এস আই আর এর সংশোধনী তালিকাতেও তা ধরা পড়েনি। এবারের ২০২৬ এর বিধানসভা নির্বাচনে দিয়েছেন তিনি ভোটও।

চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে (Bangladesh Border)
এমনই চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে এদিন বুধবার। বুধবার কালনা থানার অন্তর্গত সাতগাছিয়া পঞ্চায়েতের তাঁতীপাড়া মল্লিক বাগান এলাকায় এমনি তিন সন্দেহভাজন বাংলাদেশীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলো কালনা থানার পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন রফিক শেখ ওরফে সিরাজ, তার স্ত্রী জরিনা শেখ।
আটক করেছে পুলিশ (Bangladesh Border)
ওই একই এলাকায় থাকা হানিফ শেখ কেউ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। যদিও হানিফের স্ত্রী আকলিমা বিবির অভিযোগ তার স্বামী বাংলাদেশী নয়, বনগাঁ পাঁচপোতা এলাকায় তার স্বামীর বাড়ি, তারা এদেশীয়। এ বিষয়ে রফিক শেখ এবং তার স্ত্রী জরিনা শেখ তারা দুজনই স্বীকার করে নিয়েছেন তারা বাংলাদেশ থেকে এসে পয়সার বিনিময় এদেশে ভোটার কার্ড বানিয়ে ছিলেন।

কাকে দিয়ে এই কাজ (Bangladesh Border)
স্থানীয় এলাকার এক যুবক সেলিম শেখ কে দিয়ে তারা এই কাজ করিয়াছিলেন পয়সার বিনিময় বলে এদিন জানিয়েছেন তারা। যদিও অভিযোগ ওঠা সেলিম শেখ এদিন বাড়ি ছিলেন না তার দাদা সিরাজ শেখ তিনি বলেন, এই ঘটনার সাথে ভাই যুক্ত নয়। অন্যদিকে তার নাম ব্যবহার করে ভুয়ো ভোটার কার্ড তৈরি করেছে রফিক।
আরও পড়ুন: Muharram 2026: মহরমের আগে কলকাতা পুলিশের কড়া গাইডলাইন, নিষিদ্ধ নতুন মিছিল ও ডিজে বক্স
অন্যদিকে সিরাজের ভোটার কার্ডে তার নাম হয়ে রয়েছে মিরাজ। তাহলে প্রশ্ন একটাই উঠছে, তৃণমূল আমলে পয়সার বিনিময়ে বাংলাদেশ থেকে আশা মানুষদের নাম কিভাবে পাল্টে ফেলে, এ রাজ্যে বাস করছেন বাংলাদেশিরা? এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।



