Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বেলফাস্টে অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ৩৪ রানে হারিয়ে ইতিহাস লিখল আয়ারল্যান্ড (Ireland)।
লজ্জার হার ভারতের (Ireland)
ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই ঘটে গেল ক্রিকেটে ভারতীয় দলের বিপর্যয়। টেস্ট ক্রিকেটে ভারতের পারফরম্যান্স খারাপ হলেও সীমিত ফরম্যাটে ভারতের উজ্জ্বল পারফরম্যান্স ছিল ভরসার জায়গা। এবার সেখানেও বড় বিপর্যয়। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই লজ্জার মুখে ভারতীয় শিবির। বেলফাস্টে অনুষ্ঠিত এই ম্যাচে ভারতকে ৩৪ রানে হারিয়ে ইতিহাস রচনা করল আয়ারল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ভারতের বিরুদ্ধে জয় পেল তারা। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ম্যাচ হেরে যাত্রা শুরু করল শ্রেয়স আইয়ার (Ireland)।
প্রথমে ব্যাটিং করে আয়ারল্যান্ড ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৮২ রান। দলের অধিনায়ক লরকান টাকার ৩৬ বলে ৫০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন। শেষ দিকে গ্যারেথ ডেলানি ৪৯ রানের দাপুটে ইনিংস কেবল। জর্জ ডকরেল দ্রুত ১৯ রান তোলেন। শেষ দিকে এই দুজনের জুটি আয়ারল্যান্ডকে পৌঁছে দেয় বড় স্কোরে।
১৮৩ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে ভারত শুরুটা ভাল করলেও শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়ে। যে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে সেই ভারতীয় দল আয়ারল্যান্ডের কাছে ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়ল। জবাবে ব্যাট করতে নেমে কিছুটা লড়াই চালান অভিষেক শর্মা। অভিষেক ২০ বলে ৪৯ রানের ইনিংস খেলেন। তাঁকে বাদ দিলে বাকিরা পুরোপুরি ব্যর্থ হয়ে ফেরেন। ভারতের জন্য কিন্তু মোটেও এটা স্বস্তির জায়গা নয় (Ireland)।

তবেএই ম্যাচে সঞ্জু স্যামসন ৫, ঈশান কিষাণ ১, অধিনায়ক শ্রেয়স আইয়ার ৩, তিলক ভার্মা ১৯। কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ফলে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। তবে এই ম্যাচে প্রশংসা যোগ্য বোলিং করেন আয়ারল্যান্ডের বোলাররা। প্রথম থেকেই নিয়ন্ত্রিত বোলিং করে ভারতীয় ব্যাটারদের চাপে রাখেন তাঁরা। অভিষেক ম্যাচেই জাই মুনড্রা দারুন ছন্দে ছিলেন এবং তুলে নেন গুরুত্বপূর্ণ উইকেট। তিনি ফিরিয়ে দেন সঞ্জু স্যামসনকে। ম্যাট হলার্ড ফেরান ঈশান কিষাণ এবং ভারতীয় অধিনায়ককে। লিয়াম ম্যাকার্থি নিয়েছেন তিন উইকেট।
আরও পড়ুন: Capo Verde: রূপকথার দৌড় অব্যাহত, অপরাজিত থেকে নকআউটে কেপ ভার্দে
ভারতের বোলিংও ছিল ব্যর্থতায় ভরা। প্রসিদ্ধ কৃষ্ণ ৪ ওভারে দেন ৫৭ রান। ওয়াশিংটন সুন্দর এক ওভার বল করে খরচ করেন ১৯ রান। হর্ষিত রানা তিন উইকেট নিয়ে চেষ্টা চালালেও বাকিদের সহযোগিতা থেকে পুরোপুরি বঞ্চিত হন তিনি। এছাড়াও রয়েছে খারাপ ফিল্ডিং। এই ম্যাচে ভারতের ফিল্ডাররাও হতাশ করেছেন। ৩টি সহজ ক্যাচ মিস করেন ভারতীয় প্লেয়াররা। ৪৯ রান করা গ্যারেথ ডেলানিও জীবনদান পেয়েছেন। এরপরেই প্রশ্ন আসে ভুবনেশ্বর কুমার বা সামিও মত বোলারদের কথা কেন নির্বাচকরা ভাবেন না। নতুন প্লেয়ারদের তৈরি করার জন্য নাকি নেপথ্যে রয়েছে অন্য কিছু? আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচ হারের পর একদিকে যেমন উঠছে সমালোচনার ঝড় তেমন উঠছে এই প্রশ্নগুলিও (Ireland)।


