Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য্য: কলকাতার যাদবপুরের ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন (TMC Leaders Arrest) কাউন্সিলর এবং বোরো ১১-এর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীকে গ্রেফতারের পর উত্তেজনা ছড়াল এলাকায়। শুক্রবার গভীর রাতে সার্ভে পার্ক থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ডিম থেরাপি (TMC Leaders Arrest)
গ্রেফতারের পর তাঁকে পূর্ব যাদবপুর থানায় নিয়ে (TMC Leaders Arrest) আসা হয়, কারণ তাঁর বাড়ি ওই থানার আওতাভুক্ত এলাকায়। এদিকে খবর ছড়িয়ে পড়তেই থানার সামনে জড়ো হন স্থানীয় বাসিন্দাদের একাংশ। হাতে ডিম নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় অনেককে।
স্থানীয়দের অভিযোগ
স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে তোলাবাজি, ভয় দেখানো এবং নানা ধরনের হয়রানির সঙ্গে তাঁর নাম জড়িয়ে রয়েছে। তাঁদের দাবি, অভিযোগ জানাতে গেলেও অনেক সময় সমস্যার মুখে পড়তে হয়েছে। কয়েকজন বাসিন্দা তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগও তোলেন।
এছাড়াও স্থানীয়দের মধ্যে কেউ কেউ দাবি করেন, কলকাতার পাশাপাশি অন্যত্রও তাঁর সম্পত্তি রয়েছে। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা তদন্তের বিষয়।
আরও পড়ুন: Pakistan Earthquake: পাকিস্তানে ৫.৪ মাত্রার ভূমিকম্প, আতঙ্ক ছড়াল একাধিক এলাকায়
বিক্ষোভ ও উত্তেজনার মধ্যেই পুলিশ শেষ পর্যন্ত তাঁকে আলিপুর আদালতে নিয়ে যায়। পুরো ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগগুলির তদন্তের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে।


