Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বুলডোজার চলবে না, বার্ণসের, জমি রেলের নয়”: বাম শ্রমিক সংগঠনের বিক্ষোভে উত্তাল রাণীগঞ্জ। “বস্তি উচ্ছেদ হতে দেব না, চলতে দেব না বুলডোজার”— এই স্লোগানে শুক্রবার উত্তাল হল রাণীগঞ্জ। বার্ণস স্ট্যান্ডার্ড কোম্পানির জমি রেলের নয়, এই দাবিতে ৫ দফা দাবি নিয়ে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল দুই বাম শ্রমিক সংগঠন (Raniganj)।

সংগঠনের অভিযোগ (Raniganj)
রেল বার্ণস এলাকার জমিকে নিজেদের বলে দাবি করে সেখানে বসবাসকারী বস্তিবাসীদের উচ্ছেদের নোটিস দিয়েছে। যদিও সংগঠনের দাবি, এই জমি রাজ্য সরকারের। এরই প্রতিবাদে এদিন রাণীগঞ্জে পথে নামেন শ্রমিক ও বস্তিবাসীরা। ঐতিহ্যবাহী রাণীগঞ্জ রেলস্টেশনের সামনে বিক্ষোভ দেখিয়ে রেল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেন আন্দোলনকারীরা।
সংগঠনের নেতৃত্ব জানান (Raniganj)
“বার্ণসের এই জমি রেলের নয়। দশকের পর দশক ধরে এখানে শ্রমিকরা বসবাস করছেন। রাতারাতি বুলডোজার চালিয়ে গরিব মানুষের মাথার ছাদ কেড়ে নেওয়া যাবে না।” তাঁরা আরও জানান, বার্ণস সংস্থার কাছে বাসিন্দাদের কোটি কোটি টাকা বকেয়া রয়েছে। সেই বকেয়া আদায়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিষয়টি বারবার রেলকে লিখিতভাবে জানানো হয়েছে। তারপরও কেন উচ্ছেদের নোটিস দেওয়া হচ্ছে, তা নিয়ে সরব হন বস্তিবাসীরা।
শ্রমিকদের বকেয়া মিটিয়ে দিতে হবে (Raniganj)
৫ দফা দাবি অবিলম্বে বস্তি উচ্ছেদের নোটিস প্রত্যাহার করতে হবে। বার্ণসের জমিকে রেলের জমি বলে দাবি করা চলবে না।উচ্ছেদের আগে বস্তিবাসীদের পুনর্বাসনের স্থায়ী ব্যবস্থা করতে হবে। বার্ণসের বন্ধ কারখানা চালু করে শ্রমিকদের কাজের ব্যবস্থা করতে হবে ও শ্রমিকদের বকেয়া পাওনা মিটিয়ে দিতে হবে।

আরও পড়ুন: Pakistan Earthquake: পাকিস্তানে ৫.৪ মাত্রার ভূমিকম্প, আতঙ্ক ছড়াল একাধিক এলাকায়
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে যাবেন তাঁরা। কোনওভাবেই বুলডোজার দিয়ে বস্তি ভাঙতে দেবেন না। ডেপুটেশনকে ঘিরে এদিন উত্তেজনা ছড়ায় রাণীগঞ্জে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।



