Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাঙালি নিরামিষ রান্নার তালিকায় ধোঁকার ডালনা (Dhokar Dalna) এক অনন্য পদ। ছোলার ডালের তৈরি এই সুস্বাদু রান্না ভাত বা লুচির সঙ্গে দারুণ মানিয়ে যায়। পেঁয়াজ-রসুন ছাড়াই সহজে তৈরি করা যায় এই ঐতিহ্যবাহী খাবার।
কী কী লাগবে? (Dhokar Dalna)
- ছোলার ডাল – ১ কাপ
- আলু – ২টি (টুকরো করা)
- আদা বাটা – ১ চা চামচ
- জিরে গুঁড়ো – ১ চা চামচ
- ধনে গুঁড়ো – ১ চা চামচ
- হলুদ গুঁড়ো – প্রয়োজন মতো
- লঙ্কার গুঁড়ো – স্বাদ অনুযায়ী
- গরম মশলা – সামান্য
- তেজপাতা, জিরে – ফোড়নের জন্য
- সরষের তেল – প্রয়োজন মতো (Dhokar Dalna)
- নুন ও চিনি – স্বাদ অনুযায়ী
বানাবেন কিভাবে?
প্রথমে ছোলার ডাল ভালো করে ভিজিয়ে রেখে মিহি করে বেটে নিতে হবে। এর সঙ্গে আদা বাটা, নুন, হলুদ ও সামান্য তেল মিশিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে তেল গরম করে ডালের মিশ্রণটি দিয়ে ভাজতে হবে। শক্ত হয়ে এলে সেটিকে তুলে টুকরো করে কেটে নিতে হবে।
এরপর কড়াইয়ে তেল দিয়ে আলু ভেজে তুলে রাখুন। একই তেলে তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে আদা বাটা ও মশলা কষিয়ে নিন। জল দিয়ে ফুটিয়ে আলু ও ধোঁকার টুকরো দিয়ে দিন। কিছুক্ষণ রান্না হওয়ার পর নুন, চিনি ও গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন।
আরও পড়ুন: Soyabean And Egg: সয়াবিন বনাম ডিম, কীসে কত প্রোটিন?
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ঐতিহ্যবাহী বাঙালি ধোঁকার ডালনা।


