Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: কালীঘাট তৃণমূল সূত্রের খবর দলীয় প্রতীক ও নাম জালিয়াতি এবং বেআইনিভাবে ব্যবহারের অভিযোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের বিরুদ্ধে রাজ্যের ৪টি থানায় এফআইআর দায়ের করা হয়েছে(TMC Clash)।
ঋতব্রত শিবিরের বিরুদ্ধে কালীঘাট তৃণমূলের FIR (TMC Clash)
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘কালীঘাট তৃণমূল’-এর পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয়েছে।
মূল তৃণমূল কংগ্রেসের সাংসদ দোলা সেন নিউ টাউন থানায় অনলাইনে সরাসরি একটি FIR দায়ের করেন। কলকাতার তিনটি থানা এবং কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগসহ মোট চারটি থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্প গত ২২ জুন নিউ টাউনের একটি হোটেলে বৈঠক করে নিজেদের দলীয় কমিটি ঘোষণা করেছিল। সেই বৈঠকে তৃণমূল কংগ্রেসের নাম, দলের প্রতীক এবং ভুয়ো নথি ব্যবহার করে প্রতারণা ও অপরাধমূলক চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ(TMC Clash)।
আরও পড়ুন: NB Rain: উত্তরের ৫ জেলায় লাল সতর্কতা: বানারহাটের বিস্তীর্ণ এলাকায় হাতিনালার জল
এই সংঘাত মূলত ২১ জুলাইয়ের শহিদ সভার স্থান নির্ধারণকে কেন্দ্র করে চরম আকার ধারণ করে, যেখানে কালীঘাট ও ঋতব্রত উভয় শিবিরই একই জায়গায় সভার জন্য পুলিশের কাছে অনুমতি চায়(TMC Clash)।



