Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পলাশ সিংহ, মুর্শিদাবাদ: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর (AJUP) মুর্শিদাবাদে আমজনতা উন্নয়ন পার্টির তিন নেতাকে গ্রেফতার করল রেজিনগর ও শক্তিপুর থানার পুলিশ। ধৃতদের নাম গোলাম মোস্তফা, আমিনুল হক এবং আনিসুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, গোলাম মোস্তফা ও আমিনুল হকের বাড়ি রেজিনগর থানা এলাকায়, আর আনিসুর রহমানের বাড়ি শক্তিপুর থানা এলাকায়।
কেন গ্রেফতার? (AJUP)
জানা যায়, সম্প্রতি রেজিনগরের কাশীপুরে অনুষ্ঠিত একটি জনসভায় বিধায়ক হুমায়ুন কবিরের বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে রাজ্যজুড়ে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই সভার আয়োজনের অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন গোলাম মোস্তফা ও আমিনুল হক। সেই ঘটনার তদন্তের ভিত্তিতেই এই গ্রেফতারি অভিযান চালানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন: TMC Leader FIR: হেয়ার স্ট্রিট থানায় কুণাল ঘোষ, দোলা সেনদের বিরুদ্ধে এফআইআর
ধৃত তিনজনকে আজ বহরমপুর আদালতে তোলা হবে। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানাবে বলে জানা গেছে। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।


