Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ (Premature Greying) মাথায় এক-দুটো সাদা চুল দেখে অনেকেই দুশ্চিন্তায় পড়েন। বর্তমানে অকালপক্কতা বা কম বয়সে চুল পেকে যাওয়ার সমস্যা তরুণ-তরুণীদের মধ্যে দ্রুত বাড়ছে। বয়স বাড়ার সঙ্গে চুলের মেলানিন কমে যাওয়া স্বাভাবিক হলেও, ২০ বা ৩০ বছরের আগেই চুল সাদা হয়ে যাওয়া চিকিৎসকদের মতে উদ্বেগের বিষয়। সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণায় এই সমস্যার নেপথ্যে চারটি প্রধান কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।
অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস (Premature Greying)
প্রথম কারণ, অতিরিক্ত মানসিক চাপ (Premature Greying) বা স্ট্রেস। দীর্ঘদিনের মানসিক চাপ শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে, যার প্রভাব পড়ে চুলের রঞ্জক উৎপাদনকারী কোষের ওপর। ফলে চুল দ্রুত সাদা হতে শুরু করে। পাশাপাশি অনিদ্রা, উদ্বেগ ও উচ্চ রক্তচাপের মতো সমস্যাও এই ঝুঁকি বাড়ায়।
অটো-ইমিউন রোগ (Premature Greying)
দ্বিতীয় কারণ অটো-ইমিউন রোগ। এই ধরনের রোগে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে চুলের মেলানিন উৎপাদনকারী কোষকে আক্রমণ করে। ফলে চুল তার স্বাভাবিক রং হারিয়ে দ্রুত পেকে যেতে পারে।
ভিটামিন বি-১২-এর ঘাটতি
তৃতীয় কারণ ভিটামিন বি-১২-এর ঘাটতি। এই ভিটামিন রক্তের লোহিত কণিকা তৈরি এবং চুলের গোড়ায় পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঘাটতি দেখা দিলে চুল দুর্বল হয়ে অকালেই সাদা হতে পারে।
আরও পড়ুন: Sikkim Disaster: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, বন্ধ একাধিক সড়ক পথ
ধূমপানের অভ্যাস
চতুর্থ কারণ ধূমপানের অভ্যাস। গবেষণায় দেখা গিয়েছে, ধূমপায়ীদের ক্ষেত্রে ৩০ বছরের আগেই চুল পেকে যাওয়ার ঝুঁকি অনেক বেশি। তামাকের ক্ষতিকর উপাদান চুলের গোড়ায় রক্ত সঞ্চালন কমিয়ে দেয় এবং চুলের কোষের ক্ষতি করে। তাই স্বাস্থ্যকর জীবনযাপন, পুষ্টিকর খাদ্যাভ্যাস, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং ধূমপান এড়িয়ে চলাই অকালপক্কতার ঝুঁকি কমানোর সবচেয়ে কার্যকর উপায় বলে মত বিশেষজ্ঞদের।


