Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভিনেত্রী সামান্থা রুথ প্রভু জীবনের নতুন অধ্যায় শুরু করতে (Samantha Ruth Prabhu Pregnancy) চলেছেন। তিনি এবং তাঁর স্বামী, চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরু তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন আপাতত।
ইনস্টাগ্রামে ছবি পোস্ট (Samantha Ruth Prabhu Pregnancy)
সম্প্রতি সামান্থা নিজের ইনস্টাগ্রামে একটি ছবি (Samantha Ruth Prabhu Pregnancy) পোস্ট করেন, যেখানে তাঁর বেবি বাম্প দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “মাই সিক্স প্যাক, আই উইল সি ইউ”… এই পোস্টের পর থেকেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
এদিকে মা ইন্টি বাঙ্গারাম ছবির (Samantha Ruth Prabhu Pregnancy) সাফল্য উদযাপনের অনুষ্ঠানে সামান্থা নিজেই জানান, এই ছবির কাজ শেষ করার পর তিনি কিছুদিন অভিনয় থেকে বিরতি নেবেন। তিনি বলেন, “আমার বর্তমান শারীরিক অবস্থার জন্য মা ইন্টি বাঙ্গারাম-এর পর আমাকে কিছুদিনের বিরতি নিতে হবে। মাতৃত্বকালীন ছুটিতে থাকব। এরপর আবার নতুন ছবি নিয়ে দর্শকদের কাছে ফিরব।”
জল্পনায় সিলমোহর
গত কয়েক দিন ধরেই সামান্থার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা চলছিল। মা ইন্টি বাঙ্গারাম-এর সাফল্য উদযাপনের অনুষ্ঠানের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেক অনুরাগী তাঁর বেবি বাম্প লক্ষ্য করেছিলেন। এরপর সামান্থার পোস্ট সেই জল্পনায় কার্যত সিলমোহর দেয়।

প্রসঙ্গত, সামান্থা এবং রাজ নিদিমোরুর বিয়ে হয় ২০২৫ সালের ১ ডিসেম্বর। কোয়েম্বাটুরের সদগুরুর ঈশা ফাউন্ডেশনে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
আরও পড়ুন: Premature Greying: অল্প বয়সে কেন পাকে চুল?
এর আগে জনপ্রিয় ওয়েব সিরিজ দ্যা ফ্যামিলি ম্যান ২-এ একসঙ্গে কাজ করেছিলেন দু’জন।


