Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ইউরোপে তীব্র তাপপ্রবাহ চলছে। ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি ও স্লোভাকিয়াসহ একাধিক দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এর পেছনে রয়েছে ‘ওমেগা ব্লক’ (Omega Block) নামে পরিচিত একটি বিশেষ আবহাওয়াগত পরিস্থিতি(Europe Heatwave)।
ইউরোপের তাপপ্রবাহে ভারতে কোন প্রভাব?(Europe Heatwave)
ওমেগা ব্লক তৈরি হয় যখন একটি শক্তিশালী উচ্চচাপ বলয় দুই পাশে থাকা নিম্নচাপ বলয়ের মধ্যে আটকে পড়ে। এর ফলে আকাশ পরিষ্কার থাকে, মেঘ তৈরি হয় না, বৃষ্টিপাত কমে যায় এবং দিনের পর দিন তাপ জমে থেকে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ সৃষ্টি হয়।
বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর বায়ুমণ্ডল একে অপরের সঙ্গে সংযুক্ত। রসবি ওয়েভ (Rossby Waves) নামে পরিচিত বৃহৎ বায়ুপ্রবাহের ঢেউ ইউরোপ, মধ্য এশিয়া হয়ে পূর্ব এশিয়া পর্যন্ত আবহাওয়ার পরিবর্তন ঘটাতে পারে। এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাটমোসফেরিক টেলিকানেকশন।
তাহলে কি ইউরোপের এই তাপপ্রবাহ ভারতের আবহাওয়া বা মৌসুমি বায়ুকে প্রভাবিত করবে? বিজ্ঞানীদের উত্তর এখনই তেমন কোনও প্রমাণ নেই। তবে অতীতে এমন ঘটনা ঘটেছে। ২০২৫ সালের জুনে একটি ওমেগা ব্লকের কারণে ভারতের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতি প্রায় দুই সপ্তাহ থমকে গিয়েছিল। তখন পশ্চিম দিক থেকে শুষ্ক বায়ু ভারতে ঢুকে মৌসুমি বায়ুর আর্দ্রতা কমিয়ে দেয়।
তবে গবেষকদের মতে, এমন প্রভাব নির্ভর করে ওমেগা ব্লকের অবস্থান, শক্তি এবং স্থায়িত্বের ওপর। অন্যদিকে, এল নিনো (ENSO) ও ইন্ডিয়ান ওশান ডাইপোল (IOD)-এর মতো জলবায়ুগত ঘটনাগুলি ভারতের মৌসুমির ওপর অনেক বেশি শক্তিশালী ও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে(Europe Heatwave)।
আরও পড়ুন: Venezuela Sailor Body: ভেনেজুয়েলা ফেরত নাবিকের দেহে একাধিক অঙ্গ উধাও, উচ্চপর্যায়ের তদন্ত দাবি
জলবায়ু পরিবর্তনের প্রসঙ্গে বিজ্ঞানীরা বলছেন, উষ্ণায়নের কারণে তাপপ্রবাহ আরও ঘনঘন ও তীব্র হচ্ছে। যদিও জলবায়ু পরিবর্তন ওমেগা ব্লকের সংখ্যা বাড়াচ্ছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত বৈজ্ঞানিক ঐকমত্য নেই(Europe Heatwave)। তবে বর্তমানের উষ্ণ পৃথিবীতে এমন ব্লক তৈরি হলে তার প্রভাবে তাপপ্রবাহ আরও মারাত্মক হওয়ার সম্ভাবনা অনেক বেশি।



