Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জনকল্যাণমূলক সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার (Voter ID) ক্ষেত্রে পরিচয় যাচাইয়ের নিয়মে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল কেন্দ্র। এবার থেকে আধার কার্ডকে আর সুবিধাভোগীদের শনাক্ত করার প্রধান পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হবে না। তার পরিবর্তে ভোটার পরিচয়পত্র বা EPIC নম্বর এবং বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে উপভোক্তাদের পরিচয় নিশ্চিত করা হবে বলে জানালেন কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লাল্লন সিং।
কখন জানান এই কথা? (Voter ID)
মঙ্গলবার গ্যাংটকে একটি দুগ্ধ উৎপাদক (Voter ID) সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সংবাদমাধ্যমের সামনে এই অবস্থানের কথা জানান তিনি। এর আগে দিল্লিতেও একই বিষয়ে মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর বক্তব্য, সরকারি প্রকল্পের টাকা সরাসরি সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আধার ব্যবহার করা হলেও পরিচয় নির্ধারণের প্রাথমিক ভিত্তি হিসেবে আর সেটিকে রাখা হবে না।
কেন এই পদক্ষেপ? (Voter ID)
আধার কার্ড তৈরির প্রক্রিয়া সহজ হওয়ায় ভুয়ো উপভোক্তা চিহ্নিত করার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মন্ত্রী। তাঁর মতে, ভোটার কার্ডের তথ্য এবং বায়োমেট্রিক প্রমাণ মিলিয়ে যাচাই করলে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করা সহজ হবে। এর ফলে সরকারি প্রকল্পে অনিয়ম ও ভুয়ো নামের সংখ্যা কমানো সম্ভব হবে।
আরও পড়ুন: Tulu Mondal: সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি টুলু মণ্ডলের, মঞ্জুর রক্ষাকবচের আবেদন
তবে এই নতুন নিয়ম কার্যকর করার বিষয়ে কেন্দ্রের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ফলে কবে থেকে এবং কীভাবে এই ব্যবস্থা চালু হবে, তা স্পষ্ট নয়।
উল্লেখ্য, ২০২৬-৩১ সময়কালে পঞ্চায়েত ও স্থানীয় সংস্থাগুলির জন্য ৪ লক্ষ ৩৫ হাজার ২৩৬ কোটি টাকা বরাদ্দের সুপারিশ করেছে ষোড়শ অর্থ কমিশন।


