Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বাজারের এমন পরিস্থিতিতে বিশ্লেষকেরা শুক্রবারের জন্য চারটি স্টক কেনার পরামর্শ দিয়েছেন (Stocks)।
টানা ঊর্ধ্বমুখী মার্কেট (Stocks)
টানা দুই দিন ভারতের শেয়ার মার্কেট ইতিবাচক থাকার পর শুক্রবারও পজিটিভ থাকার সম্ভাবনা বেশি আর তেমন ভাবেই শুরু করেছে। গিফ্ট নিফটি থেকে দিনের শুরুতেই দুই বেঞ্চমার্ক ইনডেক্স নিয়ে ইতিবাচক ইঙ্গিত রয়েছে। এশিয়ার শেয়ার বাজার কিছুটা দুর্বল থাকলে দেশের শেয়ার মার্কেটকে ভরসা যোগাচ্ছে ওয়াল স্ট্রিটের ইতিবাচক পারফরম্যান্স (Stocks)।
শুক্রবার সকালে গিফ্ট নিফটি প্রায় ১৭১.৫০ পয়েন্ট বা ০.৭১ শতাংশ বেড়ে ২৪,৪২৯-এ লেনদেন করছিল। এর ফলে বাজারে ইতিবাচক সূচনার ইঙ্গিত মিলছে। বৃহস্পতিবারও দেশীয় শেয়ার বাজারে জোরালো কেনাকাটা দেখা গিয়েছিল। সেনসেক্স ৫৭৯.৪৮ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ বেড়ে ৭৭,৫০২.১২-এ বন্ধ হয়েছিল। অন্যদিকে নিফটি৫০ ১৬৯.৮৫ পয়েন্ট বা ০.৭১ শতাংশ বেড়ে ২৪,১৭৫.৭০-এ বন্ধ হয়েছে। প্রায় সব সেক্টরেই কেনাকাটার জেরে বাজারে শক্তিশালী উত্থান দেখা যায়। এই পরিস্থিতিতে বিশ্লেষকরা চার স্টকের পরামর্শ দিচ্ছেন।
১. NIIT
কেনার দাম: ১০৪.৬০ টাকা
টার্গেট: ১১৪ টাকা স্টপ লস: ৯৮.৭০ টাকা
দীর্ঘদিনের সংশোধনের পর NIIT-এর শেয়ারে শক্তিশালী টেকনিক্যাল পরিবর্তনের ইঙ্গিত মিলেছে আর সেই কারণে বিশ্লেষকদের মতে, স্টকটি নতুন করে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু করেছে। এর জেরেই এই স্টক নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা।

২. Aditya Birla Sun Life AMC
কেনার দাম: ১,১৯৯ টাকা টার্গেট: ১,৩০০ টাকা স্টপ লস: ১,১৩৩ টাকা
গত কয়েক মাস ধরে Aditya Birla Sun Life AMC-এর শেয়ার ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী রয়েছে আর সেই কারণেই এই স্টক আশা জাগাচ্ছে। বর্তমানে স্টকটিতে শক্তিশালী বুলিশ ট্রেন্ড বজায় রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
৩. Deepak Fertilisers & Petrochemicals Corporation
কেনার দাম: ১,৬৬৪ টাকা টার্গেট: ১,৭৭৭ টাকা স্টপ লস: ১,৬০০ টাকা
মার্চ মাসের নিম্ন স্তর থেকে ঘুরে দাঁড়ানোর পর Deepak Fertilisers-এর শেয়ারে শক্তিশালী Continuation Pattern তৈরি হয়েছে বলেই জানিয়েছেন এক্সপার্টরা। বিশ্লেষকদের মতে, স্টকটিতে আরও ঊর্ধ্বগতির সম্ভাবনা রয়েছে আর সেই কারণেই এই স্টক নিয়ে আশা প্রকাশ করছেন বিশ্লেষকদের একাংশ (Stocks)।
আরও পড়ুন: Suvendu Adhikari: বাস দুর্ঘটনার আহত ও নিহতদের পরিবারের সঙ্গে আজ মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ
৪. Poly Medicure
কেনার দাম: ১,৭৩২ টাকা টার্গেট: ১,৮৬০ টাকা স্টপ লস: ১,৬৪৩ টাকা
একাধিক সপ্তাহ ২০০-দিনের EMA-র আশপাশে লেনদেনের পর Poly Medicure গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ব্রেকআউট দিয়েছে এই সংস্থার স্টক। এর আগে প্রতিবারই উপরে উঠতে গেলে বিক্রির চাপ দেখা যাচ্ছিল। তবে এ বার সেই বাধা অতিক্রম করায় স্টকটিতে নতুন করে বুলিশ গতি তৈরি হয়েছে আর সেই কারণেই আশাবাদী বিশেষজ্ঞরা (Stocks)।


