Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: গত ২১ জুন ময়নাগুড়িতে ঘটে যাওয়া মর্মান্তিক বাস দুর্ঘটনার ক্ষত এখনও তাজা। ওই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ছয়জন এবং গুরুতরসহ আহত হয়েছিলেন বহু যাত্রী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে এসে দুর্ঘটনায় আহতদের এবং নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)।
বর্তমান পরিস্থিতি (Suvendu Adhikari)
প্রশাসনের উদ্যোগে দুর্ঘটনায় আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের সদস্যদের উত্তরকন্যায় নিয়ে আসা হয়েছে। মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলবেন, দুর্ঘটনার পর তাঁদের বর্তমান পরিস্থিতির খোঁজ নেবেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করবেন।
বিভীষিকাময় স্মৃতি (Suvendu Adhikari)
তবে দুর্ঘটনার সেই বিভীষিকাময় স্মৃতি এখনও ভুলতে পারেননি ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। কারও পরিবারে দুই সদস্যের মৃত্যু হয়েছে, কেউ এখনও গুরুতর শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করছেন, আবার কেউ পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

আরও পড়ুন: Debraj Chakraborty: তোলাবাজি থেকে ভিন রাজ্যে বিনিয়োগ! দেবরাজ কাণ্ডে আর কী কী তথ্য উঠে আসছে?
উন্নত চিকিৎসার ব্যবস্থা
আজ মুখ্যমন্ত্রীর সামনে তাঁরা উন্নত চিকিৎসার ব্যবস্থা, আর্থিক সহায়তা, পরিবারের একজন সদস্যের কর্মসংস্থানের সুযোগের মতো একাধিক দাবি তুলে ধরতে পারেন বলে জানা গেছে। প্রশাসনের এই উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দেওয়া হলেও, তাঁদের প্রত্যাশা, সরকারি সহায়তা যেন শুধু তাৎক্ষণিক ক্ষতিপূরণে সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতের নিরাপত্তাও নিশ্চিত করে।



