Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরানে গেছে ভারতীয় প্রতিনিধি দল। শুক্রবার বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটার নেতৃত্বে দলটি খামেনেইকে শেষ শ্রদ্ধা জানায়(Khamenei Tribute)।
প্রতিনিধিদলে কে কে? (Khamenei Tribute)
প্রতিনিধি দলে বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটার সঙ্গে ছিলেন বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ আতা হাসনাইন। দুজনেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং ইরানের প্রতি ভারতের শোকবার্তা পৌঁছে দেন।
আরও পড়ুন: Indian Army: ভূমিকম্পের পর ভারতীয় সেনার হাসপাতাল, ভেনেজুয়েলার মানুষের কৃতজ্ঞতা
শেষকৃত্যের আয়োজন (Khamenei Tribute)
ইরান সরকার খামেনির জন্য কয়েক দিনব্যাপী বিশাল রাষ্ট্রীয় শেষকৃত্যের আয়োজন করেছে। প্রায় ১০০টি দেশের প্রতিনিধি এতে যোগ দেবেন বলে জানা গেছে। তেহরান থেকে অনুষ্ঠান শুরু হয়ে কোম ও মাশহাদ শহর ঘুরে সেখানেই খামেনিকে সমাহিত করা হবে।
বিশ্বের নানা দেশের নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন।



