Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল শেষ হওয়ার পরেই মুম্বই ইন্ডিয়ান্স থেকে হার্দিকের বিদায় প্রায় নিশ্চিত (CSK)। এবার কি তবে চেন্নাইয়ের পথে এই তারকা অলরাউন্ডার?
ঋতুরাজের পরিবর্তে অধিনায়ক হার্দিক? (CSK)
যখনই আইপিএল-এর ট্রেডিং বা নিলামের সময় আসে সেই সময় যে তারকা সবচেয়ে বেশি চর্চায় থাকেন তিনি হলেন হার্দিক পান্ডিয়া। গুজরাট ছাড়ার পর থেকেই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এই তারকা অলরাউন্ডার। এবারও মুম্বইয়ের হয়ে ভাল যায়নি তাঁর। এবার আবারও নতুন করে তাঁর মুম্বই ছাড়ার জল্পনা সামনে এসেছে। সব কিছু ঠিক থাকলে এবার মুম্বই ছাড়তে চলেছেন তিনি। তাঁকে নিতে একাধিক ফ্রাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেছে। এবার সেই বিষয়ে মুখ খুলল চেন্নাই সুপার কিংস কতৃপক্ষ (CSK)।
একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে দলে নিতে মোট সাতটি দল আগ্রহ প্রকাশ করেছে। এই সাত দলের মধ্যে সবথেকে এগিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। তবে একই সঙ্গে শোনা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের নামও। এবার সেই বিষয়ে মুখ খুললেন চেন্নাই দলের CEO।

সম্প্রতি এই বিষয়টা নিয়ে এক সাক্ষাৎকার দেন কাশী বিশ্বনাথন। তিনি বলেন, ‘আমরা এখনও এই বিষয়ে কোনও আলোচনা করিনি। গত IPL মরশুমের রিভিউ করার পর আমরা আলোচনায় বসব। মেজর লিগ ক্রিকেট শেষ হলে তার পর যা করার করব।’ তবে একাধিক রিপোর্টে আরও দাবি করা হচ্ছে বেঙ্গালুরু এবং হায়দরাবাদও।
আরও পড়ুন: Cristiano Ronaldo: ‘তিনি বৃদ্ধ হলেন…’, মেসিকে টপকে বিশ্বরেকর্ড ‘বুড়ো’ রোনাল্ডোর
ধোনি অধিনায়কত্ব ছাড়ার পর থেকে চেন্নাইয়ের পারফরম্যান্স ক্রমশও পড়েছে। ২০২৫ সালে তারা দশম স্থানে শেষ করার পর ২০২৬-এ শেষ করে অষ্টম স্থানে। ঋতুরাজ গায়কোয়াড়ের অধিনায়কত্ব নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। অধিনায়কত্বের পাশাপাশি ঋতুরাজের ব্যক্তিগত ফর্মও পড়তির দিকে। ফলে তাঁকে সরিয়ে দিলে হার্দিক চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে সেরা বিকল্প হতে পারেন (CSK)।


