Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: স্বামী রাজা রঘুবংশীকে খুনের অভিযোগে গ্রেফতার সোনম রঘুবংশীর জামিন বহাল রাখল সুপ্রিম কোর্ট(Sonam Bail)। শুক্রবার মেঘালয় হাইকোর্টের জামিনের আদেশে স্থগিতাদেশ দিতে রাজি হয়নি শীর্ষ আদালত।
মামলার পটভূমি (Sonam Bail)
ইন্দোরের বাসিন্দা সোনম ও ব্যবসায়ী রাজা রঘুবংশীর বিয়ে হয় গত বছর ১১ মে। ২০ মে তারা মেঘালয়ের সোহরাতে হানিমুনে যান। ২৩ মে থেকে দুজনেই নিখোঁজ হন। ২ জুন ২৯ বছর বয়সী রাজার মৃতদেহ পাওয়া যায়। ৯ জুন উত্তরপ্রদেশের গাজিপুর থেকে ২৫ বছর বয়সী সোনমকে গ্রেফতার করা হয়। পরে তার প্রেমিক রাজ সিং কুশওয়াহাকেও গ্রেফতার করা হয়।

কীভাবে জামিন সোনমের
প্রায় ১০ মাস শিলং জেলে থাকার পর ২৭ এপ্রিল নিম্ন আদালত সোনমকে জামিন দেয়। আদালত জানায়, গ্রেফতারের সময় পুলিশ সোনমকে ঠিকমতো কারণ জানায়নি। গ্রেফতারি মেমো, কেস ডায়েরি-সহ সব কাগজে খুনের ধারা ১০৩(১)-এর বদলে ভুল করে ৪০৩(১) ধারা লেখা হয়। আদালতের মতে, এটা সাধারণ টাইপের ভুল নয়। সোনমকে জানানোই হয়নি যে খুনের অভিযোগে তাকে ধরা হচ্ছে।
হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট (Sonam Bail)
মেঘালয় সরকার নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যায়। সরকার বলে, এটা শুধু টাইপের ভুল। কিন্তু ২৯ জুন হাইকোর্ট সরকারের আবেদন খারিজ করে জামিন বহাল রাখে। বিচারপতি ডব্লিউ ডিয়েংডো বলেন, একই ভুল বারবার হয়েছে। এমনকি কাগজে লেখা ছিল অভিযুক্ত সেনা থেকে পালিয়েছে – যা একদম অপ্রাসঙ্গিক। এতে বোঝা যায় পুলিশ মন দিয়ে কাগজ তৈরি করেনি।
এরপর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, অভিযোগ গুরুতর। টেকনিক্যাল কারণে ছাড়া যায় না। তিনি পুনের দুর্গ খুনের মামলার উদাহরণও টানেন।
আরও পড়ুন: Khamenei Tribute: খামেনেইয়ের শেষযাত্রা: তেহরানে শ্রদ্ধা ভারতীয় প্রতিনিধি দলের
সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দ্রেশ ও শীল নাগু বলেন, হাইকোর্টের রায় নিয়ে তাদের আপত্তি আছে। তবে সোনম যেহেতু জেল থেকে বেরিয়ে গেছেন, তাই এখন স্থগিতাদেশ দেওয়া হবে না(Sonam Bail)। আগে ট্রায়াল কেমন চলছে দেখা হবে। আদালত সোনমকে নোটিস দিয়েছে। পরের শুনানি ৯ জুলাই।



