Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: হিন্দু ধর্মে যে কোনও শুভ কাজের শুরুতে ঈশ্বরের (Divine Blessings) স্মরণ করার প্রথা বহু প্রাচীন। বিশ্বাস করা হয়, ভক্তিভরে দেব-দেবীর আশীর্বাদ নিয়ে কোনও কাজ শুরু করলে বাধা দূর হয় এবং সাফল্যের সম্ভাবনাও বেড়ে যায়। তবে সব কাজের জন্য একই দেবতার আরাধনা নয়, বরং কাজের ধরন অনুযায়ী নির্দিষ্ট দেব-দেবীর পূজার কথা উল্লেখ রয়েছে শাস্ত্রে।
নতুন ব্যবসা শুরু? (Divine Blessings)
নতুন কোনও উদ্যোগ, ব্যবসা, গৃহপ্রবেশ বা গুরুত্বপূর্ণ (Divine Blessings) কাজের সূচনার আগে সর্বপ্রথম স্মরণ করা হয় ভগবান গণেশকে। তাঁকে বিঘ্নহর্তা বলা হয়, কারণ তিনি জীবনের নানা বাধা দূর করে শুভ সূচনার পথ সুগম করেন।
ভয় বা সংকটে কে? (Divine Blessings)
জীবনে কঠিন সময়, ভয় বা সংকট দেখা দিলে অনেকেই হনুমানজির (Divine Blessings) শরণাপন্ন হন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বজরংবলীর নাম জপ করলে সাহস, আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়। নেতিবাচক চিন্তা দূর করতেও তাঁর আরাধনার বিশেষ গুরুত্ব রয়েছে।
অর্থনৈতিক উন্নতি
অর্থনৈতিক উন্নতি ও সংসারে সমৃদ্ধির জন্য মা লক্ষ্মীর পূজা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। নতুন আর্থিক উদ্যোগ, ব্যবসায় লাভ বা গুরুত্বপূর্ণ লেনদেনের আগে তাঁর আশীর্বাদ কামনা করলে সৌভাগ্য বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়।
সুস্বাস্থ্য ও মানসিক শান্তি
অন্যদিকে, সুস্বাস্থ্য ও মানসিক শান্তির জন্য মহাদেব শিবের আরাধনার কথা বলা হয়েছে। দীর্ঘ অসুস্থতা থেকে দ্রুত আরোগ্য লাভ, মানসিক অস্থিরতা দূর করা এবং জীবনে শান্তি বজায় রাখতে ভক্তরা ভোলেনাথের আশীর্বাদ প্রার্থনা করেন।
আরও পড়ুন: Lovuduvu Song: প্রেমের মিষ্টি অনুভূতিতে ভরপুর ‘লাভুডুভু’, প্রকাশ্যে ‘কাতুকুতু বুড়ো’-র প্রথম গান
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আন্তরিক ভক্তি, ইতিবাচক মনোভাব এবং সৎ কর্মের সঙ্গে দেব-দেবীর আশীর্বাদ যুক্ত হলে জীবনের নানা বাধা অতিক্রম করে সাফল্যের পথে এগিয়ে যাওয়া সহজ হয়ে ওঠে।


