Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কেপ ভার্দের বিরুদ্ধে গোল করে মেসি নিজের নামে লিখলেন নতুন নজির (Lionel Messi)।
বিশ্ব মঞ্চে বিশ্ব রেকর্ড মেসির (Lionel Messi)
অন্যদিকে লিওনেল মেসি, বয়স যেন তাঁর ক্ষেত্রে উল্টো পথে হাটছে। কেপ ভার্দের বিরুদ্ধে বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-র ম্যাচে গোল করে যিনি গড়লেন নতুন ইতিহাস। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা আট ম্যাচে গোল করে নজির গড়লেন এলএম ১০। তাঁর গোল দিয়েই শুরু হয়েছিল আর্জেন্টিনার জয়ের স্বপ্ন দেখা। আবার তাঁর গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা কেপ ভার্দের বিরুদ্ধে। ম্যাচ শেষে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ৩-২ গোলে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা (Lionel Messi)।
ম্যাচের ২৯ মিনিটের মাথায় তিনি গোল করে এগিয়ে দেন গোল করে। মার্টিনেজের উঁচু পাস রিসিভ করে নিখুঁত নিয়ন্ত্রণে জড়িয়ে দেন বিপক্ষের জালে। পরাস্ত হতে হয় কেপ ভার্দের গোলকিপার ভোজিনহাকে। যে ভোজিনহা বিশ্বকাপে প্রাচীর সম সেই তাঁকেই পরাস্ত করলেন ফুটবলের রাজপুত্র। এই গোলে আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার পাশাপাশি নিজের নামেও রেকর্ড লিখলেন মেসি। এটি তাঁর বিশ্বকাপ কেরিয়ারের ২০ তম গোল। সেই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে আটটি ম্যাচে গোল করার রেকর্ড করলেন তিনি। গোলসংখ্যা ১২। যা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ধারাবাহিক পারফরম্যান্স।

বিশ্বকাপের নকআউট পর্বে মেসি এখনও পর্যন্ত ছ’টি গোল করেছেন এবং ছ’টি গোলে সতীর্থদের সাহায্য করেছেন। অর্থাৎ, মোট ১২টি গোলে তাঁর সরাসরি অবদান রয়েছে। গত ৬০ বছরে বিশ্বকাপের নকআউট পর্বে আর কোনও ফুটবলার এত বেশি গোলে ভূমিকা রাখতে পারেননি। এই তালিকায় তিনি পেলে এবং কিলিয়ান এমবাপেকেও পিছনে ফেলেছেন (Lionel Messi)।
আরও পড়ুন: Lionel Messi: কেপ ভার্দেকে মেসির ‘অভিবাদন’
বিশ্বকাপের নকআউট পর্বে টানা পাঁচ ম্যাচে গোল করা তৃতীয় প্লেয়ার মেসি। এর আগে এই কৃতিত্ব রয়েছে হাঙ্গেরির জর্জ সারোসি এবং ব্রাজিলের ভাভা। এর পাশাপাশি আরেকটি রেকর্ড নিজের নামে লিখলেন মেসি। ৩৯ বছর ৯ দিন বয়সে তিনি বিশ্বকাপের নকআউট পর্বে গোল করা তৃতীয় প্রবীণতম ফুটবলার হয়েছেন। এই তালিকায় তাঁর সামনে রয়েছেন শুধু ক্রিস্তিয়ানো রোনাল্ডো এবং ব্রাজিলের পেপে।
বিশ্বকাপের এক আসরে আর্জেন্তিনার হয়ে সর্বাধিক গোলের রেকর্ড এখনও গিয়ের্মো স্তাবিলের দখলে রয়েছে তবে সেটা আর কতদিন থাকবে বলা কঠিন। ১৯৩০ সালের বিশ্বকাপে তিনি করেছিলেন আট গোল। সেই রেকর্ড স্পর্শ করতে মেসির আর মাত্র দরকার একটি গোল (Lionel Messi)।


