Last Updated on [modified_date_only] by Aditi Singha
কেটিভি বাংলা ডিজিটাল: তৃণমূল কংগ্রেসের দলীয় অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের অভিযোগ ঘিরে এবার চরম তৎপরতা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির (ED Raid)। মূলত, ঋতব্রত শিবিরের পক্ষ থেকে এই অ্যাকাউন্টের লেনদেন নিয়ে প্রথম প্রশ্ন তোলা হয়েছিল। বিক্ষুব্ধ সাংসদদের অভিযোগ ছিল মারাত্মক দলীয় অ্যাকাউন্ট থেকে টাকা তুলে চার্টার্ড বিমানে ঘুরে বেড়ানো হয়েছে!
.jpg)
অভিযোগের জল গড়িয়েছে (ED Raid)
এই চাঞ্চল্যকর অভিযোগের জল গড়িয়েছে অনেক দূর। গত জুন মাসে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংসদে তলবও করা হয়েছিল। ইতিমধ্যেই ফ্রিজ করা হয়েছে তৃণমূলের সেই নির্দিষ্ট অ্যাকাউন্টটি, যা নিয়ে বর্তমানে হাইকোর্টে মামলা চলছে।
আইনি লড়াই (ED Raid)
আদালতে যখন এই অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে আইনি লড়াই চলছে, ঠিক তখনই আসরে নামল ইডি। মঙ্গলবার সাতসকালে কলকাতার বুকে একযোগে ৫টি ঠিকানায় হানা দিয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর, দলীয় তহবিলের টাকার উৎস এবং কোথায় কোথায় সেই টাকা পাঠানো হয়েছে, তার নথিপত্র খতিয়ে দেখতেই এই ম্যারাথন তল্লাশি চালানো হচ্ছে।
আরও পড়ুন: Diabetes Cure Temple: মন্দিরে গেলেই সারবে সুগার! কোথায় জানেন?
ম্যারাথন তল্লাশি
আদালতের মামলার মাঝেই ইডির এই ঝোড়ো ব্যাটিংয়ে স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। এই তল্লাশি অভিযান থেকে শেষ পর্যন্ত কী তথ্য সামনে আসে, সেটাই এখন দেখার।



