Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: সোশ্যাল মিডিয়ায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (SBI)-র এক কর্মকর্তার ফর্ম ১৬ ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা তৈরি করেছে(SBI Manager)। সেখানে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবর্ষে একজন স্কেল-৩ ম্যানেজারের বার্ষিক মোট আয় (Gross Salary) ৩৫,২৪,৩১৫.৮৮ টাকা। পোস্টে দাবি করা হয়, ওই কর্মী আট বছর আগে SBI-তে প্রবেশনারি অফিসার (PO) হিসেবে যোগ দিয়েছিলেন এবং পরে পদোন্নতি পেয়ে স্কেল-৩ ম্যানেজার হয়েছেন।
হাতির দাঁতের গল্প! (SBI Manager)
সংখ্যাটি দেখে অনেকেই অবাক হন। তবে ফর্ম ১৬ শেয়ার করা এক্স অ্যাকাউন্ট হোল্ডার জানান, এই অঙ্কটি কর্মীর নিয়মিত মাসিক বেতন নয়। এতে লিভ ফেয়ার কনসেশন (LFC) এনক্যাশমেন্ট এবং লিভ এনক্যাশমেন্টের মতো এককালীন বা অনিয়মিত সুবিধাও যোগ হয়েছে, যা প্রতি চার বছরে একবার পাওয়া যায়। ফলে বার্ষিক মোট আয়ের অঙ্ক স্বাভাবিকের তুলনায় অনেক বেশি দেখায়।
পোস্টে আরও বলা হয়েছে, কর্মীর প্রকৃত হাতে পাওয়া বেতন থেকে আয়কর, ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS), এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF) এবং বাড়ি, গাড়ি ও দুই-চাকার ঋণের কিস্তি কেটে নেওয়া হয়। তাই ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া মাসিক টাকার পরিমাণ ফর্ম ১৬-তে দেখানো অঙ্কের তুলনায় অনেক কম।
নেটিজেনদের একাংশের মতে, এই ঘটনা দেখিয়ে দিল যে গ্রস স্যালারি আর টেক-হোম স্যালারি এক জিনিস নয়। আবার অন্যদের দাবি, বছরে ৩৫ লাখ টাকার বেশি আয় এখনও অত্যন্ত আকর্ষণীয় এবং দেশের শীর্ষ আয়ের মানুষের মধ্যেই পড়ে(SBI Manager)।
আরও পড়ুন: FSSAI Notice: ‘ফ্রেশ পনির’ লেখা বিভ্রান্তিকর! হেরিটেজ-সহ একাধিক সংস্থাকে নোটিস FSSAI-এর
এদিকে, ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে SBI ১,৫০০ জন নতুন PO নিয়োগের ঘোষণা দিয়েছে(SBI Manager)। এর মধ্যে ১,৪৪৬টি নিয়মিত এবং ৫৪টি ব্যাকলগ পদ। আবেদন করার শেষ তারিখ ৮ জুলাই, আর পুরো নিয়োগ প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রাখা হয়েছে।



