Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: মাত্র দশ টাকা নিয়ে শুরু হয়েছিল বচসা। কে জানতো এই দশ টাকায় কেড়ে নেবে তার জীবন (Hyderabad Crime)। হায়দরাবাদের রাজেন্দ্রনগর থানা এলাকার ভাট্টাপল্লিতে এক অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একদল ব্যক্তির বিরুদ্ধে। রবিবার সন্ধ্যার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কী নিয়ে শুরু হয়েছিল বচসা? (Hyderabad Crime)
মৃতের নাম মহম্মদ মুকাররম। বিধায়কের দাবি, ১০ টাকার ভাড়ার জন্য মুকাররম ২০০ টাকার নোট দিয়েছিলেন। খুচরো টাকা নিয়ে সমস্যা তৈরি হওয়ার পর আজিম নামে এক ব্যক্তি তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ।
পরিবারের সামনেই মারধর করা হয় (Hyderabad Crime)
আজিম তারপর আরও কয়েকজনকে ডেকে আনেন এবং মুকাররমকে মারধর করা হয় বলে দাবি বিধায়কের। বাহাদুরপুরার AIMIM বিধায়ক মহম্মদ মুবিন তাঁর পরিচয় নিশ্চিত করেছেন। গুরুতর আহত অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ। অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটে মুকাররমের স্ত্রী ও সন্তানদের সামনেই। পরিবারের চোখের সামনে এমন ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।
তদন্তে পুলিশ (Hyderabad Crime)
ঘটনার খবর পেয়ে স্থানীয় AIMIM নেতাদের সঙ্গে নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিধায়ক মহম্মদ মুবিনের আরও অভিযোগ, অভিযুক্তদের মধ্যে কয়েকজন ওই এলাকায় আগে থেকেই দুষ্কর্মের সঙ্গে যুক্ত বলে পরিচিত। তবে এই অভিযোগগুলির সত্যতা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হবে।
মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস বিধায়কের
পুলিশের কাছে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং এলাকায় নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন বিধায়ক। একই সঙ্গে মুকাররমের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। ঘটনাটি ঘিরে এখন পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে মৃতের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা।



