Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: হকার, বস্তিবাসী এবং রেলের জমিতে বসবাসকারী দরিদ্র মানুষদের উচ্ছেদের প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভে নামল সিপিআইএমের দার্জিলিং জেলা কমিটি (Siliguri)। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধের দাবিতে এসডিও অফিস অভিযানকে ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় উত্তেজনা ছড়ায়।

প্রতিবাদ মিছিল (Siliguri)
মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে সিপিআইএমের দার্জিলিং জেলা কমিটির ডাকে প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিলিগুড়ি এসডিও অফিসে পৌঁছায়। কর্মসূচিতে সিপিআইএমের বিভিন্ন গণসংগঠনের সদস্যরা অংশ নেন।
আন্দোলনকারীদের অভিযোগ (Siliguri)
দীর্ঘদিন ধরে জীবিকা নির্বাহ করে আসা হকারদের উচ্ছেদ এবং রেলের জমিতে বসবাসকারী দরিদ্র পরিবারগুলিকে পুনর্বাসনের ব্যবস্থা না করেই সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর প্রতিবাদেই এই বিক্ষোভ কর্মসূচি।

উচ্ছেদ অভিযান অবিলম্বে বন্ধ (Siliguri)
মিছিল চলাকালীন উচ্ছেদ অভিযান অবিলম্বে বন্ধ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিকল্প জীবিকার ব্যবস্থা করার দাবিতে স্লোগান তোলেন আন্দোলনকারীরা। পরে প্রশাসনের উদ্দেশে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
ধস্তাধস্তির ঘটনা ঘটে (Siliguri)
এসডিও কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ মিছিল আটকে দেয়। সেই সময় পুলিশের সঙ্গে সিপিআইএম কর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে, যা কিছুক্ষণের জন্য উত্তেজনার সৃষ্টি করে।

আরও পড়ুন: Shapoor Zadran Death: আফগান ক্রিকেটে শোকের ছায়া, প্রয়াত প্রাক্তন পেসার শাপুর জাদরান
আন্দোলনকারীদের হুঁশিয়ারি, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ অভিযান অব্যাহত থাকলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে। অন্যদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় ছিল কড়া পুলিশি নিরাপত্তা। শেষ পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি সম্পন্ন হয় শান্তিপূর্ণ ভাবেই ।



