Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল একটি মৎস্যজীবী ট্রলার (Bakkhali)। জাল টানার সময় ট্রলারের পাটাতন ফেটে যাওয়ায় দ্রুত ট্রলারের ভেতরে জল ঢুকতে শুরু করে। তবে পাশ দিয়ে যাওয়া অন্যান্য ট্রলারের তৎপরতায় ট্রলারে থাকা ১২ জন মৎস্যজীবীকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত ট্রলারটিকে টেনে উপকূলে আনার চেষ্টা চলছে।

‘আল ফাতেহা’ (Bakkhali)
জানা গেছে, শুক্রবার দুপুরে ১২ জন মৎস্যজীবী ‘আল ফাতেহা’ নামের একটি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। বিকেলের দিকে বকখালি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে তাঁরা জাল ফেলেন। সেই সময় সমুদ্রের ঢেউয়ের মধ্যে ট্রলারটির পাটাতন ফেটে যায়। মুহূর্তের মধ্যেই ট্রলারের ভেতরে জল ঢুকতে শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সাহায্যের জন্য চিৎকার (Bakkhali)
বিপদ বুঝতে পেরে মৎস্যজীবীরা সাহায্যের জন্য চিৎকার করেন, নৌকায় থাকা বিভিন্ন মৎস্যজীবীদের ড্রাম এবং বল নিয়ে সমুদ্রে ঝাঁপ দেন। ১১ জন একই সঙ্গে ভাসতে থাকেন, একজন সঙ্গীদের থেকে দূরে চলে যান। চিৎকার শুনে আশপাশে মাছ ধরায় ব্যস্ত থাকা একাধিক ট্রলার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নামে।

আরও পড়ুন: Green Churi: শ্রাবণে সবুজ কাচের চুড়ি পরার রীতি কেন?
নিরাপদে উদ্ধার করা হয়
শেষ পর্যন্ত ১২ জন মৎস্যজীবীকেই নিরাপদে উদ্ধার করা হয়। তাঁদের ফ্রেজারগঞ্জে নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে। এদিকে, উদ্ধার অভিযানের একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি আমাদের সংবাদমাধ্যম।



