Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বর্ষার মরসুমে ফের নতুন করে সক্রিয় (Weather Update) ঘূর্ণাবর্ত। গত কয়েকদিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা, কোথাও হালকা তো কোথাও আবার মুষলধারে চলছে বৃষ্টি। শুক্রবার রাতেও শহর কলকাতায় বৃষ্টির দাপট দেখা গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, এই পরিস্থিতির বদল এখনই নয়।
কলকাতার আবহাওয়া (Weather Update)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী (Weather Update) , কলকাতায় মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবারের পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতর্কতা (Weather Update)
শুধুমাত্র কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও জারি (Weather Update) রয়েছে সতর্কতা। সোমবার হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মঙ্গলবার পর্যন্ত মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং দুই বর্ধমানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির আশঙ্কা (Weather Update)
উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও খারাপ পরিস্থিতির আশঙ্কা। শনিবার এবং রবিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) সতর্কতা জারি করা হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত এই জেলাগুলিতে ভারী বৃষ্টি চলতে পারে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কেন এই পরিস্থিতি?
আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে বর্ষাকালীন অক্ষরেখা হরিয়ানা ও উত্তরপ্রদেশ হয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে, যা এই ভারী বৃষ্টির মূল কারণ।
আরও পড়ুন: Pink Card: শুধু পরিচয়পত্রে আর নয়! সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণে লাগবে পিঙ্ক কার্ড
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা
পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্র উত্তাল থাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। নিরাপত্তার খাতিরে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। সব মিলিয়ে বর্ষার এই দাপট আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।


