Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ফুটবলের বিশ্বমঞ্চে অসাধারণ (Vozinha) পারফরম্যান্স কখনও একজন খেলোয়াড়কে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে দেয়, আবার কখনও ইতিহাসের পাতায় চিরস্থায়ী করে তোলে। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহার ক্ষেত্রে ঘটল ঠিক তেমনই এক বিরল ঘটনা। মাঠে দুরন্ত সেভ এবং অনবদ্য নেতৃত্বের মাধ্যমে তিনি যেমন নিজের দেশকে নজরের কেন্দ্রে এনেছেন, তেমনই এবার তাঁর নাম জড়িয়ে গেল বিজ্ঞানের নতুন এক আবিষ্কারের সঙ্গে।
নতুন প্রজাতির সন্ধান (Vozinha)
সম্প্রতি ক্যারিবিয়ান অঞ্চলে গবেষণার সময় জীববিজ্ঞানী (Vozinha) প্রফেসর হেসুস অর্টেয়া লাল রঙের এক নতুন সামুদ্রিক মোলাস্ক প্রজাতির সন্ধান পান। বিশ্বকাপে ভোজিনহার স্মরণীয় অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি সেই নতুন প্রজাতির নাম রাখেন ‘আলদিসা ভোজিনহা’। গবেষকের মতে, প্রাণীটির উজ্জ্বল লাল রঙ এবং তার স্বতন্ত্র বৈশিষ্ট্য তাঁকে কেপ ভার্দের গোলরক্ষকের লড়াকু মানসিকতা ও বিশ্বকাপের পারফরম্যান্সের কথা মনে করিয়ে দিয়েছে।
কেপ ভার্দের সাফল্য
মাত্র সাড়ে পাঁচ লক্ষ জনসংখ্যার দেশ কেপ ভার্দে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই যে দারুণ সাফল্য অর্জন করেছে, তার অন্যতম বড় কারিগর ছিলেন ভোজিনহা। তাঁর ধারাবাহিক পারফরম্যান্স বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে এবং সমাজ মাধ্যমেও তাঁর জনপ্রিয়তা দ্রুত বেড়েছে।
আরও পড়ুন: Weather Update: বঙ্গজুড়ে বর্ষার দাপট, উত্তর-দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
অতীতেও এক কাহিনী
প্রফেসর অর্টেয়ার কাছে অবশ্য এটি নতুন কিছু নয়। অতীতেও তিনি ফুটবলের প্রতি নিজের ভালোবাসার প্রকাশ ঘটিয়ে বিভিন্ন নতুন প্রজাতির নাম বিখ্যাত ফুটবলারদের নামে রেখেছেন। এর আগে কোস্টা রিকার কিংবদন্তি গোলরক্ষক কেইলর নাভাস এবং স্পেনের ঐতিহ্যবাহী ক্লাব স্পোর্টিং গিয়নের কিংবদন্তি স্ট্রাইকার কুইনির নামেও তিনি নতুন প্রজাতির নামকরণ করেছিলেন।


