Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কফি প্রেমীদের কাছে এক কাপ (Salt In Coffee) পারফেক্ট কফি মানেই দিনের সেরা শুরু। তবে সেই কফিতেই যদি এক চিমটে নুন মেশানোর কথা বলা হয়, অনেকেই হয়তো অবাক হবেন। শুনতে অস্বাভাবিক লাগলেও বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু বছর ধরেই এই পদ্ধতি অনুসরণ করা হয়। অনেক কফি বিশেষজ্ঞের মতে, সামান্য নুন কফির স্বাদকে আরও ভারসাম্যপূর্ণ করে তুলতে সাহায্য করতে পারে।
তেতো স্বাদ আর নয় (Salt In Coffee)
কফি তৈরির সময় অনেক ক্ষেত্রেই তেতো স্বাদ (Salt In Coffee) বেশি অনুভূত হয়। বিশেষ করে গাঢ় রোস্ট করা কফি বা দীর্ঘক্ষণ ব্রিউ করা পানীয়তে এই তিক্ততা আরও স্পষ্ট হয়ে ওঠে। খুব অল্প পরিমাণ নুন সেই তেতো স্বাদকে কিছুটা কমিয়ে কফির প্রাকৃতিক ফ্লেভারকে আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে। ফলে কফি অনেকের কাছেই আরও মসৃণ ও উপভোগ্য মনে হয়।
চিনি কম খাওয়ার কৌশল
শুধু স্বাদই নয়, কেউ কেউ আবার চিনি কম খাওয়ার বিকল্প হিসেবেও এই কৌশল ব্যবহার করেন। নুনের উপস্থিতিতে কফির তিক্ততা কম অনুভূত হওয়ায় অতিরিক্ত চিনি দেওয়ার প্রয়োজনও কমে যেতে পারে। তবে মনে রাখতে হবে, নুনের পরিমাণ যেন একেবারেই সামান্য হয়। বেশি নুন দিলে কফির স্বাদ সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ, একটি বড় মগ কফির জন্য একেবারে এক চিমটে বা তারও কম নুন যথেষ্ট। চাইলে ব্রিউ করার সময় কফির গুঁড়োর সঙ্গে এটি মেশানো যায়, আবার তৈরি কফিতেও অল্প করে দেওয়াও সম্ভব।


