Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য: ‘ছোট ঘটনা, লাভ অ্যাফেয়ার্স বলবে না সরকার!’, (CM On Kamduni) বারুইপুর থেকেই কামদুনি কাণ্ড নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। পালাবদলের পর খুলেছে কামদুনি ফাইলস। এবার বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করে নৃশংস কামদুনির কথা উঠে এল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে।
আইনি লড়াইয়ে সবরকম সহযোগিতা (CM On Kamduni)
কামদুনি মামলা নিয়ে এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM On Kamduni)। মুখ্যমন্ত্রী শনিবার স্পষ্ট জানিয়ে দিলেন, সুপ্রিম কোর্টে কামদুনির নির্যাতিতার পরিবারকে এবার রাজ্য সরকারের পক্ষ থেকে আইনি লড়াইয়ে সবরকম সহযোগিতা করা হবে। আগের সরকারের মতো এবার আর সুপ্রিম কোর্টে নির্যাতিতার পরিবারের বিরোধিতা করবে না রাজ্য।
আরও পড়ুন: Salt In Coffee: এক কাপ কফিতে এক চিমটে নুন, স্বাদ বদলেই বাজিমাত!
কামদুনি কাণ্ড
২০১৩ সালে কামদুনিতে এক ২০ বছর বয়সের কলেজছাত্রীকে অপহরণ, গণধর্ষণ এবং নৃশংসভাবে খুন করা হয়েছিল। ওই ঘটনায় প্রবল ক্ষোভ দেখা দিয়েছিল এলাকায়। যা নিয়ে আন্দোলনে নেমে পড়েছিলেন মৌসুমি ও টুম্পা কয়াল। কিন্তু অপরাধীদের ফাঁসি না হওয়ায় তাঁরা হতাশ হয়ে পড়েছিলেন। এইসব যে আমলে হয়েছিল এবং সহযোগিতা মেলেনি বলে অভিযোগ সেসব নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘ছোট ঘটনাও বলবে না, লাভ অ্যাফেয়ার্সও বলবে না, মহিলাটা অন্তঃসত্ত্বাও বলবে না, ১০ লক্ষ তো দেওয়া যেতেই পারে, এমন ধরনের কথা এই সরকার বলবে না। এটা রেস্ট অ্যাসিওর্ড থাকুন।’


