Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ঝালমুড়ি নিয়ে গান এবার শোনা যাবে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের কণ্ঠে। খুব শীঘ্রই গোটা বাংলার মানুষ দিলীপ ঘোষের গলায় শুনতে পারবেন ঝালমুড়ি নিয়ে গান (Dilip Ghosh)।

গানে গলা মেলালেন মন্ত্রী (Dilip Ghosh)
সোমবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণ সেরে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ সোজা চলে যান চিনার পার্কের কাছে একটি স্টুডিওতে। সেখানেই ঝালমুড়ি নিয়ে গানে গলা মেলালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে প্রচারে এসে ঝাল মুড়ি খান। সেই থেকে ঝাল মুড়ি বাংলা তথা গোটা মানুষের মধ্যে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে।
ঝালমুড়ি নিয়েই গান (Dilip Ghosh)
এরপর ঝালমুড়ি নিয়েই গান বাঁধলেন বাধলেন শিল্পী লোকেশ গিরি এবং তার স্ত্রী শিল্পী রিমাশ্রী। আজ ইকোপার্কে প্রাতঃভ্রমণ সেরে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ চলে যান সেই গান রেকর্ড করতে।
আরও পড়ুন: Cancer Doubles: ২০৫০ সালের মধ্যে বছরে ৩.৫ কোটি ক্যানসার রোগী! সতর্ক করল WHO, প্রতিরোধেই জোর
খুব শীঘ্রই দিলীপ ঘোষের ঝালমুড়ি নিয়ে গাওয়া গান আসতে চলেছে। এবার সংগীত শিল্পী হিসাবে দেখা যাবে দিলীপ ঘোষকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে প্রচারে এসে ঝাল মুড়ি খান। সেই থেকে ঝাল মুড়ি বাংলা তথা গোটা মানুষের মধ্যে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে।



