Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ধূপগুড়িতে সরকারের পালাবদলের পর প্রথমবার বড়সড় উচ্ছেদ অভিযান (Dhupguri)। ধূপগুড়ি সুপার মার্কেটে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হল শতাধিক বেআইনি নির্মাণ ও দোকানঘর। প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি জমি ও ফুটপাত দখল করে গড়ে উঠেছিল এই নির্মাণগুলি। একদিকে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ ও কৃষকরা, অন্যদিকে দোকান হারানো ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি তুলেছেন।

বেআইনিভাবে গড়ে ওঠা (Dhupguri)
সরকার পরিবর্তনের পর ধূপগুড়িতে এই প্রথম বড়সড় উচ্ছেদ অভিযানে নামল প্রশাসন। ধূপগুড়ি সুপার মার্কেট এলাকায় বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয় প্রশাসনের দাবি অনুযায়ী বেআইনিভাবে গড়ে ওঠা প্রায় চারশোরও বেশি দোকান ও স্থাপনা।
স্থানীয়দের অভিযোগ (Dhupguri)
দীর্ঘদিন ধরে বাইরের লোকজন এসে সরকারি জমি দখল করে দোকান নির্মাণ করায় ক্ষুদ্র কৃষক ও সাধারণ মানুষের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ নিয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও আগে কার্যকর পদক্ষেপ হয়নি বলে দাবি তাদের। এদিকে ধূপগুড়ি পৌরসভাও ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে নোটিশ জারি করেছে।

আরও পড়ুন: Green Churi: শ্রাবণে সবুজ কাচের চুড়ি পরার রীতি কেন?
প্রশাসনের উদ্যোগকে স্বাগত
উচ্ছেদ অভিযানের পর সাধারণ মানুষ ও কৃষকদের একাংশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে যাঁদের দোকান ভেঙে দেওয়া হয়েছে, তাঁরাও সরকারের পদক্ষেপকে মেনে নিয়ে দাবি করেছেন জীবিকা যাতে সম্পূর্ণভাবে বন্ধ না হয়ে যায়, সেজন্য দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।



