Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অনন্যা দে: তৃণমূল সরকারের আমলে দুর্গাপুজোয় (Ratha Yatra Donation) ক্লাবগুলিকে অনুদান দিত রাজ্য। তবে এই প্রথমবার রথযাত্রায় সরকারি অনুদান। ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে দিল রাজ্য সরকার।
রাজ্য সরকারের বড় উদ্যোগ (Ratha Yatra Donation)
রাজ্য জুড়ে রথযাত্রা উৎসবকে আরও সুষ্ঠু ও নিরাপদভাবে (Ratha Yatra Donation) আয়োজনের লক্ষ্যে এবার বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। প্রথমবারের মতো রথযাত্রা কমিটিগুলিকে সরকারি আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্যের ৬০টি রথযাত্রা কমিটির হাতে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে মর্যাদা দিয়েই এই উদ্যোগ বলে জানিয়েছে রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রথযাত্রা বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। সেই উৎসব যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে রাজ্য সরকার।
আরও পড়ুন: Train Linen Theft: এসি কোচ থেকে উধাও কোটি কোটি শয্যাসামগ্রী! বড়সড় ক্ষতির মুখে ভারতীয় রেল
শুধু আর্থিক সহায়তাই নয়, রথযাত্রাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে একাধিক বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, উৎসব চলাকালীন রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট ৭০টি বিশেষ ক্যাম্প চালু থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং অন্যান্য জরুরি প্রশাসনিক পরিষেবা নিশ্চিত করতেই এই ক্যাম্পগুলি পরিচালিত হবে।


