Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নিট সংক্রান্ত বিতর্কে কেন্দ্রের ভূমিকার (Mahua Moitra) প্রতিবাদে সমাজসেবী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের টানা অনশন ঘিরে উদ্বেগ বাড়ছে। দীর্ঘদিন ধরে অনশন চালিয়ে যাওয়ার ফলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে তাঁকে অনশন প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র।
সমাজ মাধ্যমে বার্তা মহুয়ার (Mahua Moitra)
মঙ্গলবার সমাজ মাধ্যমে একটি বার্তায় মহুয়া (Mahua Moitra) লেখেন, দেশের অসংখ্য যুবকের ন্যায়বিচারের দাবিকে সামনে এনে সোনম যে আন্দোলন গড়ে তুলেছেন, তা ইতিমধ্যেই বড় প্রভাব ফেলেছে। তাই তাঁর জীবন ও সুস্থতা আন্দোলনের স্বার্থেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে অনশন তুলে নিয়ে অন্যভাবে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
গত ২০ জুন থেকে নিট ইস্যুতে আন্দোলন শুরু হয়। পরে কেন্দ্রের কাছ থেকে সন্তোষজনক সাড়া না মেলায় ২৮ জুন থেকে আমরণ অনশনে বসেন সোনম ওয়াংচুক। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘ অনশনের জেরে তাঁর ওজন উল্লেখযোগ্যভাবে কমেছে এবং রক্তে শর্করার মাত্রাও স্বাভাবিকের নিচে নেমে এসেছে। যদিও শারীরিক দুর্বলতা সত্ত্বেও নিজের অবস্থানে অনড় রয়েছেন তিনি।



