Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্য ও কলকাতা পুলিশে আইপিএস পর্যায়ে বড় রদবদল করলো নবান্ন। ১৪ই জুলাই নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে একযোগে ৩৩ জন আইপিএস (IPS) এবং ডব্লিউবিপিএস (WBPS) অফিসারের বদলি ও নতুন পোস্টিংয়ের ঘোষণা করা হয়েছে। সিআইডি (CID), এসটিএফ (STF) থেকে শুরু করে বিধাননগর কমিশনারেট এবং উত্তরবঙ্গের মতো গুরুত্বপূর্ণ একাধিক জোনে আনা হয়েছে নতুন মুখ (Major Police Reshuffle)।
পুলিশের শীর্ষ স্তরে বড় পরিবর্তন (Major Police Reshuffle)
কারাদপ্তরের বর্তমান ডিজি নটরাজন রমেশ বাবুকে রাজ্যের ডিজি ও আইজিপি, সিআইডি (DG & IGP, CID) পদের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি কারাদপ্তরের অতিরিক্ত দায়িত্বও সামলাবেন তিনি। এছাড়া, সিআইডি-র এডিজি পদ থেকে সুপ্রতিম সরকারকে এডিজি, টেলিকমিউনিকেশনস পদে পাঠানো হয়েছে। অন্যদিকে, রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি রাঠোড় অমিতকুমার ভারত পদোন্নতি পেয়ে বিধাননগর কমিশনারেটের নতুন কমিশনার (CP) হয়েছেন এবং বিদায়ী সিপি ত্রিপুরারি অথর্বকে এডিজি, ট্রাফিক ও রোড সেফটি পদে বদলি করা হয়েছে।
জেলাস্তরে রদবদল (Major Police Reshuffle)
কলকাতা পুলিশের ডিডি-র ডিসি পদ থেকে যেলওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাওকে দার্জিলিংয়ের নতুন পুলিশ সুপার (SP) হিসেবে পাঠানো হচ্ছে। একইভাবে, কলকাতা ট্রাফিকের ডিসি মনীষ জোশীকে কোচবিহারের নতুন পুলিশ সুপার (SP) করা হয়েছে এবং কোচবিহারের বিদায়ী এসপি যশপ্রীত সিং ডব্লিউবি সিসিডব্লিউ-এর এসপি পদে নিযুক্ত হয়েছেন।
আরও পড়ুন: Kolkata Metro Rail: চালকবিহীন মেট্রোর পথে বড় সাফল্য, গ্রিন লাইনে মিলল প্রাথমিক ছাড়পত্র

বারুইপুর পুলিশ জেলায় বিশেষ নজর
সম্প্রতি বারুইপুরে নাবালিকার ধর্ষণ-খুন কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ফলে পুলিশ প্রশাসনের বাড়তি নজর এখন বারুইপুরে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বারুইপুর পুলিশ জেলাতেও রদবদল করা হয়েছে। পূর্ব মেদিনীপুর গ্রামীণ এলাকার দায়িত্বে থাকা আইপিএস অতীশ বিশ্বাসকে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে এবং পিনাকী দত্তকে বারুইপুরের ডিআইবি হিসেবে নিযুক্ত করা হয়েছে।



