Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ওয়ার্কিং কমিটি গঠন করার প্রস্তাব সম্পর্কে বিধায়ন হিরণ চ্যাটার্জি (Hiran Chatterjee) বলেন, “গিল্ডের যারা আছেন, যারা আজকে এখানে রিপ্রেজেন্টেটিভ হয়ে এসছিলেন তারা প্রডিউসার তারাও আছেন এবং গিল্ডের বিভিন্ন সবাই আছেন…
সবাইকে নিয়ে আমরা একটা ওয়ার্কিং কমিটি করার একটা প্রস্তাব করা হয়েছে। সবাই প্রত্যেকটা গিল্ড থেকে একজন করে থাকবেন।
প্রডিউসার্সদের তরফ থেকেও থাকবেন এবং প্রডিউসার্সদের টিভি প্রডিউসার এবং সিনেমা প্রডিউসার তাদের দুজনের পক্ষ থেকেই থাকবে।
ওয়ার্কিং কমিটি (Hiran Chatterjee)
একটা ওয়ার্কিং কমিটি হবে এবং সেই ওয়ার্কিং কমিটি (Hiran Chatterjee) থেকে আমাদের যেটা সরকারের যে আমাদের অ্যাডভাইসরি কমিটি আছে যেখানে আমরা চারজন বিধায়ক আছি এবং আমাদের সঙ্গে প্রিন্সিপাল সেক্রেটারি আছেন তারা মিলে আমরা একটা সমন্বয় স্থাপন করে আগামী দিনে যা যা তাদের কত টাকা ওয়েজেস হবে, কত ঘণ্টার শিফট হবে, কিভাবে কাজগুলো হবে সমস্ত পলিসিগুলো ডিসাইড করা হবে।”
তিনি আরও বলেন, “বাট ফর দ্য টাইম বিইং যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা গিল্ডের তরফ থেকে একজন করে, প্রডিউসার, টিভি প্রডিউসার এবং ফিল্ম প্রডিউসার তাদের তরফ থেকে থাকবে।
এবং সবাই মিলে একটা টিম ওয়ার্কিং কমিটি করে তার উপরে থাকবে আমাদের সরকারের তরফ থেকে অ্যাডভাইসরি কমিটি। নিয়ে আমরা একটা সমন্বয় স্থাপন করে আগামী দিনে সমস্ত পলিসিগুলো ডিসাইড করব।”
তাহলে ওয়ার্কিং কমিটি তৈরি হবে, তার উপরে থাকবে অ্যাডভাইসরি কমিটি? (Hiran Chatterjee)
” অ্যাডভাইসরি কমিটি অলরেডি আছে, এক্সিস্ট করছে। আই অ্যান্ড সি এ-র তরফ থেকে, যেখানে আমরা চারজন বিধায়ক আছি এবং আমাদের সরকারের তরফ থেকে প্রিন্সিপাল সেক্রেটারি আছেন এবং সেক্রেটারি আছেন।
তো এরা আছেন, আমরা চারজন আছি এই অ্যাডভাইসরি কমিটিতে। আর একটা ওয়ার্কিং কমিটি হবে যেটা হবে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। সেখানে কোনো ভেন্ডাররা থাকবেন না। কারণ ভেন্ডারদের সঙ্গে তো আমাদের শিল্পের কোনো সংযোগ নেই, ভেন্ডাররা তো সাপ্লাই করে। ফলে শুধুমাত্র টেকনিশিয়ানদের যে গিল্ডগুলো আছে তাদের তরফ থেকে থাকবে।”
“তাদেরকে নিয়ে আমরা একটা… এবং প্রডিউসার, (Hiran Chatterjee) টিভি এবং সিনেমা আলাদা আলাদা… আমরা একটা ওয়ার্কিং কমিটি গঠন করব। সেই ওয়ার্কিং কমিটির সঙ্গে আমাদের সমন্বয় স্থাপন করে আমাদের অ্যাডভাইসরি কমিটি এগুলো পর্যালোচনা করবে।
সেইজন্যেই তো বললাম, ফেডারেশন যেহেতু নেই, সেইজন্যে সমস্ত গিল্ডের থেকে একজন করে প্রতিনিধি…
প্রডিউসারদের থেকে টিভি এবং সিনেমা থেকে প্রতিনিধি, তাদেরকে নিয়ে একটা ওয়ার্কিং কমিটি হবে, তাদের ওপরে আমাদের অ্যাডভাইসরি কমিটি।
সিলেকশন প্রসেসটা কেমন হবে? (Hiran Chatterjee)
“সেটা গিল্ডেরা তারা নিজেরা আলোচনা (Hiran Chatterjee) করবে। নিজেরা আলোচনা করে গিল্ডের সবাই নিজেরা আলোচনা করে তাদের একজন প্রতিনিধিকে আমাদের কাছে পাঠাবে। কনফেডারেশন নয়। কনফেডারেশন হলো আমাদের আন্ডার সোসাইটি অ্যাক্ট। ফেডারেশন হলো, আমি যতদূর জানি, সেটা হলো ট্রেড ইউনিয়ন অ্যাক্ট।
তো ফলে ভারতবর্ষে যদি কেউ সোসাইটি খোলে, সোসাইটি অ্যাক্টে খোলে, কেউ যদি ট্রাস্ট অ্যাক্টে ট্রাস্ট খোলে, আপনি তাকে আটকাতে পারবেন? ভারতবর্ষ তো একটা গণতান্ত্রিক দেশ।
আমি আপনাদেরকেই জিজ্ঞেস করছি। আপনারা মিলে কালকে গিয়ে যদি ওখানে একটা ট্রাস্ট খোলেন, আমি কি কালকে আপনাকে আটকাতে পারব?”
“আমাদের দেশে যদি আপনারা সবাই মিলে কালকে গিয়ে একটা সোসাইটি খুললেন, সোসাইটির একটা নাম দেন, সেই সোসাইটিতে আপনারা যদি ১০০ জন জয়েন করে স্বাধীনভাবে, তাহলে কি সরকারের ক্ষমতা আছে সেটাকে বন্ধ করে দেওয়ার? নেই তো।
যতক্ষণ না আপনি কোনো বেআইনি কাজ করছেন। ফলে আমাদের দেশ স্বাধীন দেশ। গণতান্ত্রিক উপায়ে কেউ সোসাইটি খুলতে পারে, কেউ ট্রাস্ট খুলতে পারে, কেউ লেবার ট্রেড ইউনিয়ন অ্যাক্টে খুলতে পারে, কেউ লেবার ইউনিয়নে খুলতে পারে, সেটা প্রত্যেকের নিজস্ব অধিকার আছে।”
আরও পড়ুন: Anubrata Mondal: হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল, গ্ৰেফতারির আশঙ্কায় আগাম জামিনের আর্জি
আমাদের বোম্বেতে চারটে ইউনিয়ন আছে, সেখানে কি কেউ আটকেছে? তাই না? আমাদের চেন্নাইতে বলুন, যারা যারা যখন বোম্বে থেকে যারা আসেন এখানে শুটিং করতে, তারা তো তাদের পুরো নিজস্ব টিমটা নিয়ে আসে।
যেমন শাহরুখ খান আসেন, আমির খান আসেন, দীপিকা পাড়ুকোন আসেন, অমিতাভ বচ্চন আসেন, তারা তো তাদের মেকআপ আর্টিস্ট, তাদের হেয়ার স্টাইলিস্ট সবাইকে এখানে নিয়ে আসে, নিয়ে এসে তাদের দিয়েই কাজ করায়। আমাদের কাছ থেকে লোকাল সাপোর্ট নেয়।
আমাদের কাছ থেকে লোকাল সাপোর্ট নেয়, তারা কিন্তু তাদের টিম দিয়ে কাজ করায়।”


