Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় সংস্কৃতিতে বহু প্রবাদ-প্রবচন প্রচলিত (Durga Puja 2026) রয়েছে। তার মধ্যে অন্যতম হলো “রথ টানলে দুর্গা আসে”। এই প্রবাদটি শুধু একটি কথার কথা নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য এবং উৎসবের আবহ।
দেবী দুর্গার আগমনের প্রস্তুতি (Durga Puja 2026)
প্রতি বছর আষাঢ় মাসে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার (Durga Puja 2026) রথযাত্রা অনুষ্ঠিত হয়। এই উৎসবে হাজার হাজার ভক্ত রথের দড়ি টেনে ভগবানের আশীর্বাদ লাভের চেষ্টা করেন। রথযাত্রার পর থেকেই বাঙালিরা মনে করেন, দেবী দুর্গার আগমনের প্রস্তুতি শুরু হয়ে যায়। তাই বলা হয়, “রথ টানলে দুর্গা আসে”।
আগমনের প্রথম বার্তা
এই প্রবাদটির মূল অর্থ হলো, রথযাত্রা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দুর্গাপুজোর দিন গোনার শুরু। এরপর একে একে আসে শ্রাবণ, ভাদ্র এবং আশ্বিন মাস। আশ্বিন মাসেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো পালিত হয়। তাই রথযাত্রাকে দুর্গাপুজোর আগমনের প্রথম বার্তা হিসেবে ধরা হয়।
আরও পড়ুন: Jagannath Dev: জানেন জগন্নাথ দেবের প্রিয় ভোগ কী জানেন?
রথযাত্রার সময় গ্রাম থেকে শহর-সর্বত্র উৎসবের পরিবেশ তৈরি হয়। মেলা বসে, মানুষ আনন্দে মেতে ওঠে এবং ভক্তরা ভগবান জগন্নাথের দর্শন করেন। অন্যদিকে দুর্গাপুজোর প্রস্তুতিও ধীরে ধীরে শুরু হয়ে যায়। কুমোরটুলিতে প্রতিমা গড়ার কাজ জোরকদমে এগোয়, বাজারে উৎসবের কেনাকাটার পরিকল্পনা শুরু হয়।


