Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নিট ইস্যুতে চলতে থাকা আন্দোলনের আবহে (CJP Hunger Strike) সমাজকর্মী সোনম ওয়াংচুকের দীর্ঘ অনশনকে ঘিরে নতুন কর্মসূচির ঘোষণা করা হয়েছে। টানা ১৮ দিন ধরে যন্তরমন্তরে অনশন চালিয়ে যাওয়া সোনমের প্রতি সংহতি জানিয়ে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে একদিনের গণঅনশনের ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন দলের প্রধান অভিজিৎ দীপকে।
কর্মসূচির মূল উদ্দেশ্য (CJP Hunger Strike)
সমাজ মাধ্যমে প্রকাশিত বার্তায় তিনি (CJP Hunger Strike) জানান, সোনম ওয়াংচুকের দাবির প্রতি সমর্থন জানাতেই এই প্রতীকী গণঅনশনের আয়োজন করা হচ্ছে। আন্দোলনের প্রতি সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানো এবং দাবিগুলিকে আরও জোরালোভাবে সামনে তুলে ধরাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে দাবি সংগঠনের।
ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ
এদিকে দীর্ঘ অনশনের কারণে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। আন্দোলনের শুরু থেকে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাঁর পাশে থাকলেও এবার বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে আন্দোলনকে নতুন গতি দেওয়ার চেষ্টা চলছে। ইতিমধ্যেই বিরোধী শিবিরের একাধিক নেতাও তাঁর অনশন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সুস্থ থাকার স্বার্থে অনশন প্রত্যাহারের আবেদন জানিয়েছেন।
আরও পড়ুন: Durga Puja 2026: রথ টানলে দুর্গা আসে: প্রবাদে বিশ্বাস, ঐতিহ্য ও উৎসবের বার্তা
অন্যদিকে, বিষয়টি আদালতের দোরগোড়াতেও পৌঁছেছে। এক সমাজকর্মী-আইনজীবী দিল্লি হাই কোর্টে আবেদন জানিয়ে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার কথা তুলে ধরেছেন। তাঁর আবেদনে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছে।


