Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং শিল্পকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে মোদি সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমের প্রসারে ১.২৮ ট্রিলিয়ন টাকা (১,২৭,৫০০ কোটি টাকা) পুঁজি সহ ‘সেমিকন ২.০’ (Semicon 2.0) প্রকল্পের অনুমোদন দিয়েছে (Semiconductor Approval)। এর পাশাপাশি, দেশে মোবাইল উৎপাদন আরও বাড়াতে ৬২,৫০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকের পর মন্ত্রী জানান, পূর্ববর্তী ‘সেমিকন ১.০’ অত্যন্ত সফল হয়েছে। অনুমোদিত ১২টি সেমিকন্ডাক্টর প্ল্যান্টের মধ্যে ৩টিতে ইতিমধ্যেই বাণিজ্যিক উৎপাদন শুরু হয়ে গেছে।
সেমিকন ২.০-এর ৬টি মূল স্তম্ভ (Semiconductor Approval)
ভারতকে সেমিকন্ডাক্টরের গ্লোবাল হাব বানাতে এই নীতি ৬টি প্রধান দিকের ওপর কাজ করবে:
চিপ ডিজাইন: দেশীয় আইপি (IP) ও চিপ ডিজাইন তৈরি
যন্ত্রপাতি ও কাঁচামাল: সেমিকন্ডাক্টর তৈরির রাসায়নিক, গ্যাস ও যন্ত্রপাতির দেশীয় উৎপাদন
নতুন ফ্যাব স্থাপন: সিলিকন ও ডিসপ্লে ফ্যাব সহ নতুন প্ল্যান্ট তৈরি
প্যাকেজিং ইকোসিস্টেম: উন্নত ATMP এবং OSAT প্রযুক্তির বিকাশ
গবেষণা ও উন্নয়ন (R&D): কাটিং-এজ প্রযুক্তির জন্য গবেষণা
দক্ষতা বৃদ্ধি: ইতিমধ্যেই ৬৮,০০০ শিক্ষার্থী চিপ ডিজাইনে প্রশিক্ষণ পেয়েছে, যা আরও বাড়ানো হবে
মোবাইল উৎপাদনে বিপুল ভর্তুকি
দেশীয় মোবাইল উৎপাদনকে বিশ্বমানের করতে আগামী ৫ বছরের জন্য ‘মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম’ (MPMS) আনা হয়েছে। এর অধীনে:
ভারতে উৎপাদিত মোবাইল বিক্রির ওপর ২.২৫% থেকে ৫% পর্যন্ত ইনসেনটিভ দেওয়া হবে।
যন্ত্রাংশ ভারত থেকে সোর্স করলে অতিরিক্ত ১.৫% এবং ভারতের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট ডিজাইন ও আর-অ্যান্ড-ডি (R&D)-এর জন্য আরও ৩% বাড়তি ইনসেনটিভ মিলবে (Semiconductor Approval)।
আরও পড়ুন: Taslima Nasrin: তসলিমার কলকাতায় ফেরা নিয়ে এবার নতুন সিদ্ধান্ত নেবে প্রশাসন
সরকারের এই জোড়া পদক্ষেপে দেশে বিপুল কর্মসংস্থান তৈরি হবে এবং ‘মেড ইন ইন্ডিয়া’ ব্র্যান্ড বিশ্ববাজারে এক নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে (Semiconductor Approval)।


