Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আমেরিকার উটাহয় একটি শপিং মলে ধর্মীয় বিদ্বেষের জেরে এক মুসলিম কর্মীকে নৃশংসভাবে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে(US Indian Attack)। হামলাকারী স্পষ্ট জানিয়েছে, মুসলিম হওয়ার কারণেই সে হত্যা করতে চেয়েছিল।
শপিং মলে হঠাৎ আক্রান্ত ভারতীয় (US Indian Attack)
গত সোমবার ওয়েস্ট ভ্যালি সিটির ‘ভ্যালি ফেয়ার মল’-এর একটি কিয়স্কে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ৪৮ বছর বয়সী পিটার মাইকেল লারসেন সেখানে কর্মরত সোহাইল নামের এক ভারতীয় কর্মীর কাছে যান। প্রথমে তিনি সোহাইলকে জিজ্ঞেস করেন, “তুমি কোথা থেকে এসেছ?” সোহাইল উত্তর দেন, “আমি ভারত থেকে এসেছি, আমার নাম সোহাইল।” এরপর লারসেন তার ধর্ম জানতে চান। সোহাইল নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার পরপরই লারসেন তার ওপর ঝাঁপিয়ে পড়েন।
স্থানীয় ইমাম শুয়াইব দীনের মতে, লারসেন প্রথমে সোহাইলের কাছে এক বোতল জল চেয়েছিলেন। সোহাইল জল নিতে ঘুরতেই লারসেন ছুরি বের করে পেছন থেকে তাকে আঘাত করা শুরু করেন।
আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত (US Indian Attack)
নিকটবর্তী জুয়েলারি দোকানের কর্মী লুনা নুনেজ জানান, হামলাকারী অত্যন্ত নৃশংসভাবে সোহাইলকে প্রায় ১৫ বার ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় সোহাইলকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একাধিক অস্ত্রোপচারের পরও বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। সোহাইলের সহকর্মীরা জানান, তিনি অত্যন্ত কঠোর পরিশ্রমী ও হাসিখুশি মানুষ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি; ঘরে রয়েছে তার স্ত্রী ও দুটি ছোট সন্তান।
আরও পড়ুন: PoK Unrest: পাক অধিকৃত কাশ্মীরে গণবিক্ষোভ: উত্তাল মুজফফরাবাদ, চরমে উত্তেজনা
পথচারীদের সাহসিকতা (US Indian Attack)
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মলে উপস্থিত বেশ কয়েকজন সাহসী পথচারী লারসেনকে জাপটে ধরেন এবং মাটিতে চেপে ধরে আটকে রাখেন। তাদের এই তাৎক্ষণিক পদক্ষেপের কারণেই সোহাইলের প্রাণ রক্ষা পায়। তদন্তকারীরা জানিয়েছেন, লারসেনের উগ্র মতাদর্শ এবং বড় ধরনের সহিংসতার পরিকল্পনার কারণে তিনি সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক।
বর্তমানে লারসেনকে আটক করে সল্টলেক কাউন্টি জেলে রাখা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিপজ্জনক অস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।



