Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রান্নার গ্যাস বুক করার পর দীর্ঘক্ষণ (LPG Delivery) অপেক্ষার ঝামেলা এবার মিটতে চলেছে। দ্রুত ডেলিভারির যুগে এবার এলপিজি সিলিন্ডারও পৌঁছে যাবে মাত্র ১০ মিনিটের মধ্যে। একটি কুইক-কমার্স সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার যৌথ উদ্যোগে এই নতুন পরিষেবা চালু হয়েছে, যার লক্ষ্য গ্রাহকদের আরও দ্রুত ও সহজ পরিষেবা দেওয়া।
কত কেজির সিলিন্ডার অর্ডার? (LPG Delivery)
প্রথম পর্যায়ে এই সুবিধা চালু হয়েছে বেঙ্গালুরু (LPG Delivery) শহরে। আপাতত ৫ কেজি এবং ১০ কেজির সিলিন্ডার অর্ডার করা যাবে মোবাইল অ্যাপের মাধ্যমে। বড় ১৪.২ কেজির গৃহস্থালি সিলিন্ডার এখনও এই পরিষেবার অন্তর্ভুক্ত নয়। বিশেষ করে ১০ কেজির কম্পোজিট সিলিন্ডারটি ওজনে হালকা হওয়ায় বহন করা সহজ এবং এতে মরচে ধরার সমস্যাও থাকে না।
এই নতুন ধরনের সিলিন্ডারের আরেকটি বড় সুবিধা হল, বাইরে থেকেই গ্যাসের পরিমাণ দেখা যায়। ফলে কতটা গ্যাস বাকি রয়েছে তা জানতে আর সিলিন্ডার নাড়াচাড়া করার প্রয়োজন পড়বে না।
আরও পড়ুন: Sonam Wangchuk: ‘আমি ভালো নেই’, মুখ খুললেন সোনাম! তবে অনশন চলছে, চলবে…
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই পরিষেবা নিতে আগে থেকে এলপিজি সংযোগ থাকা বাধ্যতামূলক নয়। প্রথমবার অর্ডার করলেই সেটিকে নতুন সংযোগ হিসেবে ধরা হবে। পরে গ্যাস শেষ হলে খালি সিলিন্ডার ফেরত দিয়ে সহজেই নতুন রিফিল নেওয়া যাবে। ফলে ছাত্রছাত্রী, ব্যাচেলর, কর্মজীবী বা ছোট পরিবারের জন্য এই পরিষেবা বিশেষভাবে উপযোগী হতে পারে।


