Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব (Rathayatra) নয়, বহু মানুষের কাছে এটি শুভ সূচনার প্রতীক। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার রথযাত্রা উপলক্ষে ভক্তদের মধ্যে উৎসাহ থাকে চোখে পড়ার মতো। এই দিনটিকে ঘিরে বহু লোকাচার ও ধর্মীয় বিশ্বাস প্রচলিত রয়েছে। অনেকের ধারণা, রথযাত্রার দিনে কিছু বিশেষ জিনিস ঘরে আনলে পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধির পরিবেশ তৈরি হয়।
শুভ শক্তির প্রতীক (Rathayatra)
বিশ্বাস অনুযায়ী, রথ তৈরিতে ব্যবহৃত পবিত্র (Rathayatra) কাঠের একটি ছোট অংশ ঘরের ঠাকুরঘরে সংরক্ষণ করলে তা শুভ শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। অনেকেই মনে করেন, এতে নেতিবাচক প্রভাব দূরে থাকে এবং পরিবারের মঙ্গল হয়।
নতুন চাল কেনারও একটি বিশেষ রীতি
এছাড়াও রথযাত্রার দিনে নতুন চাল কেনারও একটি বিশেষ রীতি রয়েছে। বিশেষ করে উন্নত মানের আতপ বা গোবিন্দভোগ চাল ঠাকুরের সামনে রেখে পূজা করার পর নির্দিষ্ট সময়ে তা জলাশয়ে বিসর্জন দেওয়ার প্রথা বহু জায়গায় দেখা যায়। এটি সমৃদ্ধি ও অন্নপূর্ণার আশীর্বাদের প্রতীক বলে মনে করা হয়।
আরও পড়ুন: LPG Delivery: ১০ মিনিটে গ্যাস ডেলিভারি, সুবিধা কাদের?
আরও একটি জনপ্রিয় বিশ্বাস হল, এই দিনে একটি ছোট বেতের ছড়ি ঘরে এনে পূজার স্থানে রাখলে অর্থনৈতিক স্থিতি বজায় থাকে এবং সংসারে শুভ শক্তির প্রবেশ ঘটে। একইভাবে তুলসীমালা জগন্নাথদেবের অতি প্রিয় নিবেদন হিসেবে পরিচিত। রথযাত্রার দিন নতুন তুলসীমালা অর্পণ করলে ঘরের পরিবেশ ইতিবাচক থাকে এবং মানসিক শান্তি বৃদ্ধি পায় বলে অনেক ভক্ত বিশ্বাস করেন।


