Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আধুনিক রান্নাঘরে আজকাল স্টিল (Wooden Cooking Utensils) , সিলিকন বা অন্যান্য চকচকে রান্নার সরঞ্জাম যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তবে সেই দৌড়ে এখনও ঠাকুমার রান্নাঘর থেকে উঠে আসা এক উপকরণ নিজের জায়গা ধরে রেখেছে- কাঠের হাতা ও খুন্তি। দেখতে সাদামাটা হলেও এর কার্যকারিতা ও উপকারিতার দিক থেকে এটি এখনো সেরা বাছাইয়ের মধ্যে পড়ে।
অনেকেই জানেন না, কাঠের তৈরি রান্নার সরঞ্জামের রয়েছে একাধিক স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব দিক। শুধুই রান্নার স্বাদে নয়, রান্নার নিরাপত্তা ও স্বাস্থ্য রক্ষায়ও কাঠের হাতা ও খুন্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
১. রাসায়নিকমুক্ত ও নিরাপদ (Wooden Cooking Utensils)
কাঠ প্রাকৃতিকভাবে তৈরি হওয়ায় এতে কোনও ধরনের ক্ষতিকর কেমিক্যাল (Wooden Cooking Utensils) বা বিষাক্ত পদার্থ থাকে না। গরম তেলে বা কড়াইয়ে এটি ডুবে থাকলেও কোনও রাসায়নিক বেরিয়ে আসে না, যেমনটা অনেক সময় প্লাস্টিকের ক্ষেত্রে দেখা যায়। ফলে কাঠের হাতা ব্যবহার করলে খাবারে কোনো দূষণ ঘটে না।
২. তাপে বিকৃত হয় না (Wooden Cooking Utensils)
সিলিকন বা কিছু নিম্নমানের প্লাস্টিকের মতো কাঠ গরমে (Wooden Cooking Utensils) নরম হয় না, বাঁকেও না। তাপমাত্রা বাড়লেও কাঠ তার আকার ধরে রাখে। এছাড়া রান্নার সময় এতে কোনও ধরনের গন্ধও ছড়ায় না।
৩. নন-স্টিক পাত্রের জন্য একদম উপযুক্ত
কাঠের হাতা বা খুন্তি রান্নার পাত্রের গায়ে আঁচড় ফেলে না। বিশেষ করে নন-স্টিক পাত্রে ব্যবহার করলে তার কোটিং নষ্ট হয় না। এতে আপনার দামি কুকওয়্যারের আয়ু অনেকটাই বাড়ে।

৪. হাত পুড়ে যাওয়ার ভয় নেই
কাঠ তাপ পরিবাহী নয়। অর্থাৎ রান্নার সময় এর হাতল গরম হয় না। ফলে আপনি সহজে ও নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন।
৫. প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য
কাঠের মধ্যে থাকা কিছু প্রাকৃতিক উপাদান ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। তবে ব্যবহারের পর অবশ্যই ভাল করে শুকিয়ে রাখতে হবে, নয়তো কাঠে আর্দ্রতা জমে দুর্গন্ধ এবং জীবাণুর আশঙ্কা তৈরি হয়।
আরও পড়ুন: Baba Vanga: তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বাবা ভাঙ্গার ইঙ্গিত! কী বলছেন তিনি?
৬. দীর্ঘস্থায়ী
কাঠের হাতা ও খুন্তি যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণ করলে বহু বছর টিকে যায়। পরিষ্কার করার পর তা ভালভাবে শুকিয়ে নেওয়া উচিত। মাঝে মাঝে নারকেল তেল মেখে রাখলে কাঠ নরম ও টেকসই থাকে।


