Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রথযাত্রা মানেই ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) বাড়িতে এক বিশেষ উৎসবের আবহ। বহু বছর ধরে তিনি নিষ্ঠার সঙ্গে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার আরাধনা করে আসছেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। পারিবারিক ব্যস্ততা থাকলেও লিলুয়ার বাড়িতে মহাসমারোহে রথযাত্রার আয়োজন করেছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।
নতুন সাজে দেবতারা (Iman Chakraborty)
পুজোর আগে থেকেই শুরু হয়েছিল বিগ্রহ সাজানো (Iman Chakraborty), মণ্ডপ প্রস্তুত এবং ভোগের আয়োজন। ফুলে ফুলে সেজে উঠেছে পুজোর আসর। এবারের বিশেষ আকর্ষণ হিসেবে জগন্নাথদেবের আসনকে পুরীর মন্দিরের আদলে সাজানোর চেষ্টা করা হয়েছে। তিন দেবতার জন্য নতুন বেনারসি পোশাকের পাশাপাশি বিশেষ অলংকার ও মুকুটেরও ব্যবস্থা করেছেন ইমন। একই সঙ্গে দেবী সরস্বতীকেও উৎসব উপলক্ষে নতুন সাজে সাজানো হয়েছে।
ভোগ নিবেদন
ভোগের তালিকাতেও রয়েছে ঐতিহ্যের ছোঁয়া। প্রতি বছরের মতো এবারও ৫৬ ভোগ নিবেদন করা হবে মহাপ্রভুকে। কণিকা, খিচুড়িসহ একাধিক প্রিয় পদ থাকছে সেই তালিকায়। ইমন নিজে মালপোয়া তৈরি করলেও বাকি ভোগ প্রস্তুতের দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ রাঁধুনি। ভোর থেকেই শুরু হবে রান্নার ব্যস্ততা, যাতে নির্ধারিত সময়ে নিয়ম মেনে নিবেদন করা যায় সমস্ত ভোগ।
আরও পড়ুন: Rathayatra 2026: সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট, জগন্নাথের আরতি করে রথযাত্রার সূচনা শুভেন্দুর
পুজোর প্রতিটি আয়োজনেই ভক্তি ও ঐতিহ্যকে সমান গুরুত্ব দেন ইমন। তাঁর বিশ্বাস, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া জীবনে কোনও কিছুই সম্ভব নয়। সেই বিশ্বাস থেকেই প্রতি বছর ভালোবাসা, নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে এই উৎসব পালন করেন তিনি। রথযাত্রার দিনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ভক্তিময় পরিবেশে সম্পন্ন হবে এই বিশেষ অনুষ্ঠান।


