Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছোট পর্দা ও বড় পর্দা, দুই পর্দাতে এখন তিনি জনপ্রিয়। তাঁর অভিনয় দর্শকের কাছে প্রশংসিত। বলা হচ্ছে অভিনেতা জিতু কমলের (Jeetu Kamal) কথা। বড় পর্দায় সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘গৃহপ্রবেশ’। অন্যদিকে ছোট পর্দায় ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকও দর্শকের ভালোবাসা কুড়িয়ে চলেছে। অর্থাৎ দুই পর্দা সমান তালে কাঁপাচ্ছেন তিনি। কিন্তু তার মাঝেও অভিনেতাকে দেখা গেল লালবাজার পুলিশ স্টেশনে! কেন? কী সমস্যা হল অভিনেতার?
বইয়ের পাতায় বন্দী (Jeetu Kamal)
দুলাল দে (Dulal Dey) পরিচালিত ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’ ছবিতে ‘অরণ্য চট্টোপাধ্যায়ের’ ভূমিকায় তাঁর আত্মপ্রকাশ হয়েছিল। এটি একটি গোয়েন্দা চরিত্র। ছবির গল্প এবার বইয়ের পাতায় বন্দী। এই বই প্রকাশ করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার শর্মা ও ডেপুটি কমিশনার অলক সান্যাল। আর সেই উপলক্ষে লালবাজারে উপস্থিত অভিনেতা জিতু কমল (Jeetu Kamal), ছবির পরিচালক লেখক দুলাল দে। অর্থাৎ ফেলুদা, একেনবাবুর পর এটি আরও একটি গোয়েন্দা বই। এই বই প্রকাশ করার পর, লালবাজার গোয়েন্দা দপ্তর ঘুরে দেখলেন অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)।
শীঘ্রই আসছে সিক্যুয়েল (Jeetu Kamal)
‘অরণ্য চট্টোপাধ্যায়’ আবার ফিরছে বড় পর্দায়। ‘অরণ্য প্রাচীন প্রবাদে’র (Aranyar Prachin Probad) সিক্যুয়েল শীঘ্রই আসছে বলে জানান ছবির পরিচালক। প্রথম ছবিতে সরকারি হাসপাতালের নানা সমস্যাকে তুলে ধরা হয়েছিল। তবে সিক্যুয়েল যে ছবি আসছে, তাতে কোন বিষয়ে তুলে ধরা হবে তা নিয়ে এখনই মুখ খোলেননি পরিচালক। তবে ছবিতে যে কিছু চরিত্রের মুখ বদল হতে পারে তা জানা গিয়েছে। শোনা গিয়েছে, আগামী ছবিতে রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila) অভিনয় করবেন না।
আরও পড়ুন: Shefali Jariwala: বুকে বেদনার ক্ষত, স্ত্রী শেফালিকে নিয়ে মুখ খুললেন পরাগ!
সমান তালে দুই পর্দাতে কাজ
অভিনেতা জিতু কমলের (Jeetu Kamal) কাজ এখন প্রশংসিত। বলা যেতে পারে, দুই পর্দায় তাঁর অভিনয় এখন চোখে পড়ার মতো। তাঁর মতে, তিনি এখন এক সময়ের মধ্যে যাচ্ছেন, যখন ছোটপর্দায় দর্শকরা ভালোবাসা দিচ্ছেন, অপরদিকে বড় পর্দার কাজ প্রশংসিত। পাশাপাশি ভালোলাগার আরও কারণ রয়েছে বাংলাতে, আরও এক গোয়েন্দা যুক্ত হল। আসলে দর্শকের চোখে গোয়েন্দা হিসাবে হাতেগোনা কয়েকজন অভিনেতাকে অভিনয় করতে দেখা যায়। সেই গোয়েন্দাদের চরিত্রে তাঁর নাম নিযুক্ত হয়ে জিতু কমলের (Jeetu Kamal) বেশ ভালো লাগছে। এই প্রসঙ্গে জিতু কমলের কথায়, জীবন তাঁকে অনেকটাই বদলে দিয়েছে। কোনও অবস্থাতেই তিনি ভেঙে পড়েন না।
আরও পড়ুন: Dear Maa: মায়ের কাছে ফিরে যাওয়ার ইচ্ছা! বাংলা ছবির প্রচারে অমিতাভ বচ্চন
চেনা ছকের বাইরে
বাংলার দর্শক গোয়েন্দা ছবি চিরকাল পছন্দ করে। ফেলুদা, ব্যোমকেশ, কিরীটি ও শবরদের মত পরিচিত গোয়েন্দাদের বাইরে অন্যরকম গল্প নিয়ে নতুন নতুন গোয়েন্দারাও বাংলা চলচ্চিত্রে পা রাখছে। যা দর্শকদের জন্য উপহারও বলা যেতে পারে। এবার সেই গোয়েন্দা অভিনেতাদের মধ্যে বিশেষ করে জায়গা করে নিয়েছে জিতু কমলের নাম।


