Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অনন্যা দে: রীতি অনুযায়ী সোনার ঝাড়ু দিয়ে (Rathayatra 2026) ঝাঁট দিয়ে বৃহস্পতিবার কলকাতার ইসকনের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টান দিলেন রথের রশিতে এবং শেষে জগন্নাথদেবের রথের সামনে আরতি করে সাষ্টাঙ্গে প্রণাম করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।
সকাল থেকেই ভিড় কলকাতা ইসকনে (Rathayatra 2026)
রথযাত্রা উপলক্ষ্যে সকাল থেকেই ভিড় কলকাতা (Rathayatra 2026) ইসকনে। বৃহস্পতিবার সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে কলকাতা ইসকনের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইসকনের রথযাত্রায় উপস্থিত থেকে অংশগ্রহণ করলেন পুজোয়। দুপুর ১২টা নাগাদ ইসকনে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রথমে তিনি জগন্নাথদেবের বিগ্রহের সামনে নতমস্তকে প্রণাম করেন। পুজো দেন। নিজের হাতে বিগ্রহের আরতি করেন। তারপর ঘুরে দেখেন শ্রীল প্রভুপাদের কক্ষ। ইসকনের মন্দিরে পুজো শেষে মুখ্যমন্ত্রী রথদর্শনে যান। সেখানে বিগ্রহে মাল্যদান করেন। তার পর সোনার ঝাড়ু দিয়ে রথের পথ পরিষ্কার করার প্রতীকী আচার পালন করেন। এর মধ্যে দিয়ে সূচনা হয় ইসকনের রথযাত্রার। এ দিন রথযাত্রায় উপস্থিত থেকে তিনি বলেন, “প্রার্থনা করব গীতার অমোঘ বাণীগুলিকে নিজের চলার পথের অংশ করে সমাজ, জাতিকে কলুষিত মুক্ত করে অশুভর বিরুদ্ধে শুভর লড়াই চলুক।”
আরও পড়ুন: Indrani Haldar: জগন্নাথ পুজোয় ভক্তির ছোঁয়া, নিজেই রান্না করে ভোগ নিবেদন ইন্দ্রাণীর
এরপরই মুখ্যমন্ত্রী জানান, ইসকনের সঙ্গে রাজ্য সরকার যৌথ ভাবে কাজ শুরু করেছে এবং ভবিষ্যতে ভারত সেবাশ্রম ও রামকৃষ্ণ মিশনের সঙ্গেও রাজ্য সরকার কাজ করবে বলে জানান শুভেন্দু। সব মিলিয়ে ভক্তি আর নিষ্ঠার আবহে সম্পন্ন হলো কলকাতার ইসকনের রথযাত্রা। একদিকে যেমন জগন্নাথদেবের চরণে দেশ ও দশের মঙ্গলকামনা করলেন মুখ্যমন্ত্রী, তেমনই রাজ্যকে আধ্যাত্মিক ও সামাজিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও দিলেন তিনি।


