Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা লিগের প্রথম ম্যাচে পাঠচক্রকে ৪-০ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু করেছিল মোহনবাগান (Mohun Bagan)। কিন্তু বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেল সবুজ-মেরুন ব্রিগেড। মেহতাব হোসেনের প্রশিক্ষিত খিদিরপুর স্পোর্টিংয়ের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়লেন কিয়ান নাসিরিরা। জয়সূচক গোল পেতে মরিয়া হয়েও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করতে হলো বাস্তব রায়ের ছেলেদের।
প্রথমার্ধের খেলা (Mohun Bagan)
বৃহস্পতিবার ম্যাচে খেলা শুরুর পর থেকেই খিদিরপুর রক্ষণভাগকে চাপে রাখার চেষ্টা করে মোহনবাগান। কিন্তু খিদিরপুরও পাল্টা আক্রমণে বাগান রক্ষণকে ব্যস্ত রেখেছিল। ম্যাচের ১৮ মিনিটে কিয়ান নাসিরির ফ্রিকিক রুখে দেন খিদিরপুর গোলরক্ষক অর্ধেন্দু দত্ত। তবে ২৭ মিনিটে সফল হয় মোহনবাগান (Mohun Bagan)। কিয়ানের নিখুঁত পাস থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন সন্দীপ মালিক। প্রথমার্ধ ১-০ ব্যবধানে শেষ করে বাস্তব রায়ের দল।

দ্বিতীয়ার্ধের খেলা (Mohun Bagan)
বিরতির পরেই ম্যাচে সমতা ফেরায় খিদিরপুর। ৪৭ মিনিটে তুহিন শিকদারের গোলে ১-১ করে তারা। গোল খাওয়ার পরই আক্রমণাত্মক হয়ে ওঠে মোহনবাগান। কিন্তু গোলের দেখা পাওয়া হয়নি। ৪৬ মিনিটে সুহেল ভাট সহজ সুযোগ হাতছাড়া করেন। ৫৩ মিনিটে আবারও সুহেলের ভুল সিদ্ধান্তে সুযোগ নষ্ট হয়। ৫৮ মিনিটে কিয়ানের ভাসানো বলে বিক্রমজিৎ সিংয়ের দুর্দান্ত ডিফেন্স খিদিরপুরকে নিশ্চিত গোল থেকে বাঁচিয়ে দেয়।
ম্যাচের শেষ দিকে সায়ন বন্দ্যোপাধ্যায়, রবিলাল মাণ্ডিরা মরিয়া হয়ে জয়ের গোলের চেষ্টা করলেও খিদিরপুরের আটোসাটো রক্ষণের সামনে তা ব্যর্থ হয়। সায়নের বাইসাইকেল কিক বা রবিলালের দূরপাল্লার শট কোনওটিই খিদিরপুরের জালে জড়ায়নি। শেষ পর্যন্ত ১-১ অমীমাংসিতভাবেই ম্যাচ শেষ হয়। প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা মোহনবাগান এই ম্যাচে গোল করার সুযোগ নষ্ট করায় লিগ টেবিলের গুরুত্বপূর্ণ পয়েন্ট হাতছাড়া করল। বিপরীতে, শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এক পয়েন্ট অর্জন করায় আত্মবিশ্বাস বাড়বে খিদিরপুরের।
আরও পড়ুন: MOHUN BAGAN: কলকাতা লিগের সুচি নিয়ে আইএফএকে কড়া বার্তা মোহনবাগানের
দুই কোচের বক্তব্য (Mohun Bagan)
মোহনবাগানকে রুখে দিয়ে খিদিরপুর কোচ মেহেতাব হোসেন জানিয়েছেন, “আমি মোহনবগানকে নিয়ে পরিকল্পনা করেই নেমেছিলাম। বিশেষ করে সায়নকে নিয়ে পরিকল্পনা করেছিলাম। আমার পরিক্লপনার জন্যই ও খেলতে পারেনি”। অন্যদিকে মোহনবগান কোচ বাস্তব রায় ঘুড়ে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। তিনি বলেন, “একটা ম্যাচ এরকমহতেই পারে। পরের ম্যাচ থেকে ঘুরে দাঁড়াবে”।



