Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা লিগ শুরু হবে আর তা নিয়ে কোনও বিতর্ক নেই তা হয় নাকি। ফের আইএফএ-কে কড়া বার্তা দিল মোহনবাগান (MOHUN BAGAN)। এবারের কলকাতা লিগের সূচি দেখে তিতিবিরক্ত হয়ে মোহনবাগান কর্তারা এখন আইএফএ-র দপ্তরে কড়া ভাষার ইমেল পাঠিয়ে রীতিমতো ‘রিপোর্ট কার্ড’ দেখাচ্ছেন!
সূচি বিতর্ক (MOHUN BAGAN)
ঘটনাটা অতি সাধারণ। ১০ জুলাই আইএফএ এক সংশোধিত সূচি দিয়েছিল, যেখানে মোহনবাগানের তৃতীয় রাউন্ডের প্রতিপক্ষ ছিল ‘ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব’। কিন্তু আজ হঠাৎ সেই সূচি বদলে গিয়ে সেখানে জায়গা করে নিল ‘কালীঘাট মিলন সংঘ’। আইএফএ-র এই ‘ডিজিটাল কারসাজি’ দেখে বিরক্ত মোহনবাগান ম্যানেজমেন্ট।
মোহনবাগানের পাল্টা চাল (MOHUN BAGAN)
আইএফএ-র এই কাণ্ড দেখে মোহনবাগান আর চুপ করে থাকেনি। তারা সোজা ইমেল পাঠিয়ে বলে দিয়েছে। ইমেলে সবুজ মেরুন ম্যানেজমেন্ট জানিয়েছেন, “আগে যেটা ঠিক করা হয়েছিল, সেটা মেনে নেওয়া হোক! ১০ তারিখের সূচিই বহাল থাক।” একপ্রকার হুঁশিয়ারি দিয়ে বাগান কর্তৃপক্ষ জানিয়েছেন, “আপনি নিয়ম বদলাতে পারেন, কিন্তু আমরা সে নিয়ম মানতে বাধ্য নই!”
আরও পড়ুন: MOHUN BAGAN Alex Saji: মোহনবাগানে যোগ দিলেন অ্যালেক্স সাজি!
ডুরান্ড কাপ ও ছুটির আবদার (MOHUN BAGAN)
শুধু সূচি নিয়ে ঝামেলাই শেষ নয়, ডুরান্ড কাপের দোহাই দিয়ে মোহনবাগান জানিয়ে দিয়েছে, ২১ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে তারা সিএফএল-এর দিকে ফিরেও তাকাবে না। ২৫ জুলাই তো ডার্বির ঢাকে কাঠি পড়ে যাবে! ফলে ডুরান্ড কাপের প্রস্তুতি আর সূচি নিয়ে মোহনবাগানের এই দাবী আইএফএ-র কপালে ভাঁজ ফেলে দিয়েছে।

শেষ কথা (MOHUN BAGAN)
সব মিলিয়ে, ময়দানে এখন ফুটবলের চেয়ে আইএফএ-র দপ্তরে ইমেলের আদান-প্রদানই বেশি জনপ্রিয়। ডুরান্ড কাপের ২৫ জুলাইয়ের ডার্বির আগে মাঠের লড়াইয়ের চেয়েও এখন সূচির এই লড়াই বেশি জমে উঠেছে। এখন দেখার বিষয়, আইএফএ এই গোলকধাঁধা থেকে কীভাবে বের হয়, না কি ফুটবলের এই ‘ফ্যান্টাসি লিগ’ আরও নতুন কোনও নাটক উপহার দেয়!



