Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ম্যাচের শেষ বাঁশি বাজার পর মাঠে তখন জয়ের উদযাপনে মত্ত আর্জেন্টিনার (Argentina) ফুটবলাররা। ঠিক তখনই গোলপোস্টের সামনে একটি জলের বোতলকে ঘিরে তৈরি হলো কৌতূহল। বোতলটি তুলে নিলেন নিকো গঞ্জালেস, আর তাতেই বেরিয়ে এল ইংল্যান্ড গোলকিপার জর্ডান পিকফোর্ডের সাজানো গোপন ‘উত্তরপত্র’।
বোতলের গায়ে গোপন নির্দেশনা (Argentina)
দেখতে সাধারণ জলের বোতল মনে হলেও, তাতে ডাকটেপ দিয়ে আটকানো কাগজে লেখা ছিল আর্জেন্টিনার ফুটবলারদের টাইব্রেকারের খুটিনাটি। পিকফোর্ড চেয়েছিলেন টাইব্রেকার পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে। কাগজটিতে ছিল আর্জেন্টাইন খেলোয়াড়রা পেনাল্টিতে কোন দিকে শট নিতে পারেন এবং সেই অনুযায়ী গোলকিপারকে কোন দিকে ঝাঁপ দিতে হবে, তার বিশদ নির্দেশনা।
* লিওনেল মেসি: বাঁয়ে ‘ফেক’ বা ভান করে ডানে ঝাঁপ দিতে হবে।
* মন্তিয়েল: বাঁ দিকে ঝাঁপ দিতে হবে।
* পারেদেস: একটু বাঁয়ে দাঁড়িয়ে ডানে ঝাঁপ দিতে হবে।
* এনজো ফার্নান্দেজ: মাঝে দাঁড়িয়ে থাকতে হবে।
* হেরেনিমো রুলি: যদি পেনাল্টি নিতে আসেন, তবে ঝাঁপ দিতে হবে বাঁয়ে।
তালিকায় সব খেলোয়াড়ের নাম না থাকলেও, এই বিশেষ ‘উত্তরপত্র’ ছিল অত্যন্ত সুপরিকল্পিত। অবশ্য ক্রিস্টিয়ান রোমেরো, হুয়ান মুসো এবং এমিলিয়ানো মার্তিনেজের কোনো পেনাল্টি রেকর্ড না থাকায় তাকে নিয়ে নির্দেশনা ছিল না। থিয়াগো আলমাদার নামের পাশে থাকা মন্তব্যে লেখা ছিল, “যেদিকে মন চাইবে সেদিকে লাফ দিও।”

আরও পড়ুন: Mohun Bagan: খিদিরপুরের কাছে পয়েন্ট নষ্ট মোহনবাগানের
কেন কাজে লাগল না এই কৌশল? (Argentina)
মূলত টাইব্রেকারের প্রস্তুতির অংশ হিসেবে ইংলিশ অ্যানালিস্টদের সহায়তায় পিকফোর্ড এই তথ্যগুলো সংগ্রহ করেছিলেন। তবে সেই ম্যাচটি টাইব্রেকারে গড়ায়নি। নির্ধারিত ৯০ মিনিটেই আর্জেন্টিনা ২–১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে জয়ের হাসি হাসে। ফলে পিকফোর্ডের এই নিখুঁত হোমওয়ার্ক বা ‘উত্তরপত্র’ ব্যবহারের প্রয়োজন আর পড়েনি।
সামনে ফাইনালের চ্যালেঞ্জ
ইংল্যান্ড বিদায় নিলেও, পিকফোর্ডের এই বিশেষ ‘উত্তরপত্র’ বা তার সংগৃহীত তথ্য এখন স্পেনের জন্য বড় অস্ত্র হয়ে উঠতে পারে। আগামী ১৯ জুলাই নিউ জার্সিতে শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। পিকফোর্ডের সেই কৌশলী তালিকার তথ্যগুলো কি ফাইনালের আগে স্প্যানিশ শিবিরে কোনও নতুন রসদ জোগাবে? ফুটবলপ্রেমীদের এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।



