Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬৫ রানে ম্যাচ জিতে বিশ্বকাপ অভিযান শুরু অস্ট্রেলিয়ার (AUSW vs RSAW)
অস্ট্রেলিয়ার দাপুটে জয় (AUSW vs RSAW)
ফুটবল বিশ্বকাপ নিয়ে এই মুহূর্তে মানুষ মেতে থাকলেও জমিয়ে চলছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই ম্যাচ নিয়েও উত্তেজনা কম নয়। ভারতেও মেয়েদের ক্রিকেট নিয়ে দিন দিন উন্মাদনা বেড়েছে। সেই আবেগের বিস্ফোরণ সবথেকে বেশি ঘটেছে গত ওয়ানডে বিশ্বকাপ ভারত জেতার পর থেকে (AUSW vs RSAW)।
আজকের এই টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয় ক্রিকেটে অন্যতম শক্তিশালী দুই দল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে শুরুতেই এক উইকেট হারিয়ে ধাক্কা খায় অজি শিবিরে। শুরুতে উইকেট হারিয়ে বিপাকে পড়লে ম্যাচের হাল ধরেন লিচফিল্ড (AUSW vs RSAW)।
আরও পড়ুন: Smartwatch Info: স্মার্টওয়াচের তথ্য কতটা ভরসাযোগ্য? যা বলছেন বিশেষজ্ঞরা
অস্ট্রেলিয়া সম্পর্কে ক্রিকেটে একটা কথা প্রযোজ্য, তাঁরা হারের আগে হারে না। ছেলেদের দল হোক বা মেয়েদের অজি রক্ত মানেই যেন জান কবুল লড়াই। এই দিন শুরুতে উইকেট হারিয়ে যখন মনে হচ্ছিল বিপাকে পড়বেন অজি প্লেয়াররা। সেই সময় লিচফিল্ড ৫০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তাঁর সঙ্গে সঙ্গ দেন পেরি। তিনিও ৩৬ রানের ইনিংস খেলেন। এরপর জর্জিয়া ৩২ রানের ইনিংস খেলেন। ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৭২ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে প্রোটিয়া বাহিনী। নিয়মিত উইকেট পড়তে থাকার কারণে দলের ভিত তৈরি হতে পারেনি। যেখানে অজি দলের কম বেশি সবাই দলের জন্য অবদান রেখেছেন সেখানে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উলভার্ট ৪৪ রানের ইনিংস খেললেও বাকিরা কার্যত ব্যর্থ হন। ১০৭ রানেই শেষ হয়ে যায় তাঁদের ইনিংস। ৬৫ রানে দাপুটে জয় ছিনিয়ে নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রেলিয়া (AUSW vs RSAW)।


