Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের পর্দা নামছে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। মুখোমুখি দুই হেভিওয়েট আর্জেন্টিনা বনাম স্পেন (WC Final Argentina vs Spain)। ফুটবলপ্রেমীদের জন্য এর চেয়ে বড় শো আর কী হতে পারে? আর এই হাইভোল্টেজ ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচ।
ভিনচিচ এবং আর্জেন্টিনা সম্পর্ক (WC Final Argentina vs Spain)
ভিনচিচ-এর অভিজ্ঞতা তো আর কম নয় ২০২৪ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল থেকে শুরু করে ২০২২ কাতার বিশ্বকাপের সেই কুখ্যাত সৌদি আরব বনাম আর্জেন্টিনা ম্যাচ। মেসির ৩৬ ম্যাচের অজেয় যাত্রা যে ভিনচিচের বাঁশিতেই থমকে গিয়েছিল, তা কি কাকতালীয়? মেসিভক্তরা হয়তো এখন থেকেই কপালে হাত দিয়ে বসেছেন, কারণ সেই ম্যাচে পারেদেসকে ফাউলের পেনাল্টি দেওয়া ভিনচিচ আবার ফিরে এসেছেন ‘পুরানো ভূত’ হয়ে।
ভিনচিচ এবং স্পেন সম্পর্ক (WC Final Argentina vs Spain)
অন্যদিকে, স্পেনের (WC Final Argentina vs Spain) সঙ্গে ভিনচিচের সম্পর্কটা যেন একদম ‘রোমান্টিক’ পর্যায়ের! লামিনে ইয়ামালের সঙ্গে তো তাঁর যেন গভীর বোঝাপড়া ইউরো ২০২৪-এ ইতালি বা ফ্রান্সের বিরুদ্ধে স্পেনের জয়ের সাক্ষী তিনি। ইয়ামালের সেই জাদুকরী গোলগুলো দেখার জন্য ভিনচিচকেই কেন বারবার ডিউটি দেওয়া হয়, তা ফিফার নথিতে গোপনই থাক!
রেফারি কে কে থাকছেন? (WC Final Argentina vs Spain)
সব মিলিয়ে এবারের বিশ্বকাপে এটি ভিনচিচের চতুর্থ ম্যাচ। আগে ব্রাজিল-মরক্কো বা মেক্সিকো-ইকুয়েডরের মতো ম্যাচ সামলে আসা এই রেফারি এবার ফাইনালের চাপ নিতে কতটা প্রস্তুত, সেটা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। মাঠে তাঁর সঙ্গী হিসেবে থাকছেন তাঁরই স্বদেশি সহকারী। দ্বিতীয় রেফারি হিসেবে থাকবেন থমাজ ক্লানচনিক। তৃতীয় রেফারি হিসেবে থাকবেন আন্দ্রাঝ কোভাচিচ। চতুর্থ অফিশিয়াল হিসেবে থাকবেন জর্ডনের আদহাম মাখাদমেহ। রিজার্ভ রেফারি হিসেবে থাকবেন জর্ডনের মহম্মদ আলকালাফ।
আরও পড়ুন: Argentina Celebration: আর্জেন্টিনার জয় কেড়ে নিল তরুণের প্রাণ!
রবিবারের রাতটা কি আর্জেন্টিনার জন্য বদলার রাত হবে, নাকি স্পেনের জন্য ভিনচিচের আশীর্বাদপুষ্ট জয়ের উৎসব? শেষ পর্যন্ত ট্রফি হাতে মেসির কান্না নাকি ইয়ামালের উল্লাস তা তো রেফারিই ঠিক করে দেবেন, খেলোয়াড়রা না হয় শুধু দৌড়াদৌড়িই করল!এই ফাইনাল ম্যাচ ফুটবল থেকে সরিয়ে এক অন্যরকম ‘থ্রিলার’ মুভিতে রূপ দেবে, তা বলাই বাহুল্য। দেখা যাক, রবিবারের রাতে বাঁশির সুর কার দিকে কথা বলে!



