Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রথযাত্রার দিন বৃষ্টিভেজা কলকাতায় হঠাৎই (Kajol) দেখা মিলল বলিউড অভিনেত্রী কাজলের। সম্প্রতি একের পর এক বলিউড তারকার শহরে আগমনের মধ্যেই তাঁর এই সফর ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। বিমানবন্দরে নামার পর হাসিমুখে তাকে দেখা গেলেও সফরের উদ্দেশ্য নিয়ে একটি কথাও বলেননি অভিনেত্রী। ফলে তাঁর কলকাতা সফরকে কেন্দ্র করে নানা জল্পনা শুরু হয়েছে অনুরাগীদের মধ্যে।
স্টাইলিশ লুকে কাজল (Kajol)
এদিন কাজলকে ধূসর রঙের স্টাইলিশ (Kajol) জাম্পসুট, হিল এবং সানগ্লাসে দেখা যায়। সহজ অথচ মার্জিত লুকে তিনি নজর কেড়েছেন উপস্থিত সকলের। বিমানবন্দর থেকে সরাসরি গাড়িতে উঠে গন্তব্যের উদ্দেশে রওনা দেন তিনি। তবে কোথায় যাচ্ছেন বা কী কারণে এসেছেন, সে বিষয়ে মুখ খোলেননি।
কেন কলকাতায় অভিনেত্রী? (Kajol)
ইতিমধ্যেই টলিউড ও বলিউড মহলে গুঞ্জন, কোনও নতুন প্রজেক্টের কাজেই কি কলকাতায় এসেছেন অভিনেত্রী? আবার অনেকে মনে করছেন, ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’-এর নতুন পর্বের প্রস্তুতির সঙ্গেও এই সফরের যোগ থাকতে পারে। যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

অন্যদিকে সন্ধ্যার পর অভিনেত্রী রাইমা সেন সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করতেই জল্পনা আরও বেড়ে যায়। সেই ছবি দেখে অনেকেরই ধারণা, কোনও ব্যক্তিগত অনুষ্ঠানে শুধু যোগ দিতেই আসেননি কাজল। তবে সেই পার্টির আড়ালে অন্য কোনও বড় ঘোষণা বা নতুন ছবির চমক লুকিয়ে রয়েছে কি না, তা নিয়েও কৌতূহল বাড়ছে।
আরও পড়ুন: Sensex Nifty: ভারতীয় শেয়ার বাজারে জোয়ার, বিশ্ববাজারের ধাক্কা সামলাল সেনসেক্স-নিফটি
সব মিলিয়ে কাজলের কলকাতা সফরের প্রকৃত কারণ এখনও রহস্যই রয়ে গেছে। এখন অনুরাগীদের অপেক্ষা, অভিনেত্রী নিজেই কবে এই সফরের আসল উদ্দেশ্য প্রকাশ করেন।


